শিরোনাম

সাবেক স্ত্রীর সাথে হৃত্বিকের ঘনিষ্ট ছবি প্রকাশ!

নিউজ ডেস্ক : বলিউড হার্টথ্রুব হৃত্বিক রোশন এবং তার স্ত্রী সুজানের মাঝে বিচ্ছেদ হয়েছে গেছে প্রায় দুই বছর হলো। এর মধ্যে পানি অনেকদূর গড়িয়েছে।

কিন্তু এতদিন পর দুজনে আবার একসাথে হলেন! আগামী ২৫ জানুয়ারি মুক্তি পাবে হৃত্বিকের ‘কাবিল’। সেই উপলক্ষেই এই পুনর্মিলন।
ঘটনা হলো ‘কাবিল’ এর মুক্তি উপলক্ষে গত শনিবার রাতে পরিবার ও বন্ধুদের জন্য স্পেশাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা করেছিলেন হৃত্বিক। সেখানে অন্যদের সঙ্গে হাজির ছিলেন সুজানও। স্ক্রিনিং শেষ হওয়ার পর আবারও যেন ফিরল পুরনো প্রেম। একে অপরকে জড়িয়ে ধরলেন এই সাবেক দম্পতি।

সেই একান্ত মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে সুজান লিখেছেন, ‘কাবিল’ দেখার পর হৃত্বিকের জন্য তিনি কত গর্বিত।

বিচ্ছেদের পর গেল একবছরে হৃত্বিকের বিপদেও সব সময়ই বন্ধুর মতো পাশে ছিলেন সুজান। গেল কয়েস মাস ধরে এই জনপ্রিয় জুটিকে বেশ কয়েকবার একসঙ্গে দেখা গেছে। গত সপ্তাহেও তাদের ছোটছেলে স্কুল প্রতিযোগিতায় মেডেল অর্জণ করলে সেটা উদযাপনেও মিলিত হন হৃত্বিক-সুজান। অ তার মানে কী, সুজান এখনো হৃত্বিকের অপেক্ষায়! হয়তো আরো অনেক কিছু দেখার বাকি রয়েছে।

basic-bank

Be the first to comment on "সাবেক স্ত্রীর সাথে হৃত্বিকের ঘনিষ্ট ছবি প্রকাশ!"

Leave a comment

Your email address will not be published.


*