নিউজ ডেস্ক : বসুন্ধরা গ্রুপের পরিচালক হুমায়ুন কবির সাব্বির হত্যাকান্ড ধামাচাপা দিতে তারেক রহমানসহ কয়েকজনকে ঘুষ দেওয়ার ঘটনায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলা বাতিলের আবেদন খারিজ করে দেওয়া হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ পেয়েছে বৃহস্পতিবার। হাইকের্টের দেওয়া রায়ের সর্বমোট ১৮ পৃষ্ঠার পূর্ণাঙ্গ অনুলিপি দুদকের আইনজীবী অ্যাডভোকেট খুরশিদ আলম খান বৃহস্পতিবার হাতে পেয়েছেন। আইনজীবী এ তথ্য নিশ্চিত করেছেন।রায়ের কপি হাতে পাওয়ার পর তিনি আরো জানান, রায়ের পর্যবেক্ষণে আদালত বলেছেন, আবেদনকারীদের মামলা বাতিল করার কোনো উপাদান আমরা দেখতে পারছি না। তাই বিচারিক আদলতে মামলা চলতে কোনো বাধা নেই। ঘটনার সঙ্গে আসামিরা জড়িত ছিলেন বলে প্রাথমিক তথ্য-উপাত্ত রয়েছে। নিম্ন আদলত এই মামলা সঠিক পর্যালোচনা করে বিচার পরিচালনা করবেন বলেও রায়ে উল্লেখ করা হয়েছে বলে জানান আইনজীবী।তবে আসামিদের মধ্যে যারা জামিনে ছিলেন তাদের জামিন বহাল থাকবে বলেও জানান আইনজীবী।
সাব্বির হত্যাকান্ড : তারেকসহ ৪ জনের বিরুদ্ধে মামলা চলবে

Be the first to comment on "সাব্বির হত্যাকান্ড : তারেকসহ ৪ জনের বিরুদ্ধে মামলা চলবে"