শিরোনাম

সালমানের ‘সুলতান’এ মুগ্ধ ‘রকি’ স্ট্যালোন

নিউজ ডেস্ক : এ বছরের ব্লকবাস্টার হিট সলমান খানের ‘সুলতান’। কয়েকশ’ কোটি টাকার ব্যবসার পাশাপাশি ছবিতে অভিনয়ের জন্য প্রশংসা পেয়েছেন বলিউডের ভাইজান। শুধু বলিউড নয়, সালমানের সুলতান-এর প্রশংসা এবার শোনা গেল হলিউডেও। তাও আবার খোদ ‘র‌কি ব্যালবোয়া’ অর্থাৎ সিলভাস্টার স্ট্যালোন-এর মুখে।

সম্প্রতি লস অ্যাঞ্জেলসে স্ট্যালোন-এর সঙ্গে আলাপ হয় ‘সুলতান’-এর পরিচালক আলি আব্বাস জাফারের। সেখানেই ‘র্যা ম্বো’-র অভিনেতাকে ‘সুলতান’এর গল্প শোনান আলি। যা শুনে বেশ উচ্ছ্বসিত ছিলেন স্ট্যালোন। আলিকে তিনি বলেন, ‘হলিউডে এমন গল্প বেশ জমবে।’ এক সাক্ষাৎকারে একথা জানান আলি আব্বাস জাফর।

সালমান-আনুশকা অভিনীত ছবিটি বর্তমানে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া (IFFI)-তে দেখানো হচ্ছে। এবং মুক্তির এতদিন পরও হাউজফুল ছিল ‘সুলতান।’

সূত্র: এই সময়

basic-bank

Be the first to comment on "সালমানের ‘সুলতান’এ মুগ্ধ ‘রকি’ স্ট্যালোন"

Leave a comment

Your email address will not be published.


*