শিরোনাম

সিঙ্গাপুরে জিকা ভাইরাসে আক্রান্ত বাংলাদেশির সংখ্যা বাড়ছে

নিউজ ডেস্ক :  সিঙ্গাপুরে জিকা ভাইরাসে আক্রান্ত বাংলাদেশির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ জনে। সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক বিবৃতিতে এই তথ্য জানায় বাংলাদেশ দূতাবাস।
বিবৃতিতে বলা হয়, আরও ৯ জন বাংলাদেশি নাগরিক জিকা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে তাদের অবস্থা উন্নতির দিকে। আক্রান্তদের মধ্যে কয়েকজন ইতিমধ্যে সেরে উঠেছেন ও কয়েকজন সেরে উঠছেন বলে জানিয়েছে সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়।

বাংলাদেশি কমিউনিটিকে সতর্ক করে দেওয়া বাংলাদেশ দূতাবাসের বিবৃতিতে বলা হয়, সিঙ্গাপুরে জিকা ভাইরাস আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গেছে এবং সিঙ্গাপুরে অবস্থিত বাংলাদেশিদের এ সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়, এ-সংক্রান্ত বিষয়ে যেকোনো সহযোগিতা বা পরামর্শের জন্য দূতাবাসের শ্রম শাখায় বা ৬২৫৫০০৭৫ (এক্সটেনশন-২৭৯, ২৮১) নম্বরে যোগাযোগ করার জন্য পরামর্শ দেওয়া যাচ্ছে। এর আগে জানানো হয়েছিল সিঙ্গাপুরে কর্মরত ১০ বাংলাদেশি জিকায় আক্রান্ত। এবার আরও ৯ বাংলাদেশি জিকা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেল।

basic-bank

Be the first to comment on "সিঙ্গাপুরে জিকা ভাইরাসে আক্রান্ত বাংলাদেশির সংখ্যা বাড়ছে"

Leave a comment

Your email address will not be published.


*