শিরোনাম

সিঙ্গাপুরে নেয়া হয়েছে ট্রাইব্যুনাল চেয়ারম্যানকে

নিউজ ডেস্ক : একাত্তরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. আনোয়ারুল হকের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে সিঙ্গাপুরে নেয়া হয়েছে। শুক্রবার বিচারপতি মো. আনোয়ারুল হককে সিঙ্গাপুরে নেয়া হয় বলে ট্রাইব্যুনালের ডেপুটি রেজিস্ট্রার কেশব রায় চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি প্রায় এক সপ্তাহ ধরে বারডেম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে তার অবস্থার পরিবর্তন না হওয়ায় সিঙ্গাপুরে পাঠানোর ব্যবস্থা করা হয় বলে জানান রেজিস্ট্রার। আন্তর্জাতিক  অপরাধ ট্রাইব্যুনালের একটি নিষ্ক্রিয় করে অপরটি পুনর্গঠন করে ২০১৫ সালের ১৫ সেপ্টেম্বর তাকে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেয়া হয়।

basic-bank

Be the first to comment on "সিঙ্গাপুরে নেয়া হয়েছে ট্রাইব্যুনাল চেয়ারম্যানকে"

Leave a comment

Your email address will not be published.


*