শিরোনাম

সিরিয়ায় গাড়ি বোমা হামলা, হতাহত দেড় শতাধিক

নিউজ ডেস্ক : সিরিয়ার বিদ্রোহী অধিকৃত তুরস্ক সীমান্তবর্তী আজাজ শহরে একটি গাড়ি বোমা হামলায় কমপক্ষে অর্ধশত নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক।

তুরস্ক সীমান্ত থেকে মাত্র প্রায় সাত কিলোমিটার (চার মাইল) দূরে অবস্থিত একটি আদালতের বাইরে এ বিস্ফোরণ ঘটানো হয়। সম্প্রতি শহরটি ইসলামিক স্টেট (আইএস) এর লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। রাশিয়া ও তুরস্কের মধ্যস্থতায় দেশব্যাপী অস্ত্রবিরতি বলবৎ হওয়ার পর এটাই সবচেয়ে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা।
আইএস এই অস্ত্রবিরতিতে নেই। এখন পর্যন্ত কোন গোষ্ঠী বা সংগঠন এই হামলার দায়িত্ব স্বীকার করেনি। কয়েকটি প্রতিবেদনে বলা হয়েছে, প্রচণ্ড শক্তিশালী এই বিস্ফোরণে ৬০ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। ব্রিটেন বিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, এই ঘটনায় নিহতদের মধ্যে ছয় বিদ্রোহী রয়েছে। অন্যান্যরা বেসামরিক লোক বলেই ধারণা করা হচ্ছে।

basic-bank

Be the first to comment on "সিরিয়ায় গাড়ি বোমা হামলা, হতাহত দেড় শতাধিক"

Leave a comment

Your email address will not be published.


*