শিরোনাম

সিরিয়ায় গোলাবর্ষণ : ২৭ বেসামরিক নিহত

নিউজ ডেস্ক: সিরিয়ায় সরকার বাহিনীর গোলাবর্ষণে ২৭ বেসামরিক নিহত হয়েছে। দেশটিতে সাময়িক যুদ্ধবিরতি চললেও সহিংসতা বন্ধ হচ্ছে না। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে এ তথ্য জানানো হয়েছে।

স্থানীয় এক বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তা জানান, আলেপ্পো শহরে গোলাবর্ষণে অন্তত ১২ বেসামরিক নিহত হয়েছে। অপরদিকে একটি পর্যবেক্ষক সংস্থা জানিয়েছে, দামেস্কের পূর্বাঞ্চলীয় বিদ্রোহী অধ্যুষিত দাওমা শহরে গোলাবর্ষণের ঘটনায় আরো ১৩ বেসামরিক নিহত হয়েছে। এছাড়া হোমস প্রদেশের তালবিসেহ এলাকায় আরো দুজন সরকার বাহিনীর বিমান হামলায় নিহত হয়েছে।

শনিবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে আলেপ্পো শহরসহ আশে পাশের বেশ কিছু এলাকায় অভিযান চালায় সিরীয় বাহিনী।

এর আগে শুক্রবার আলেপ্পো শহরে ভয়াবহ হামলায় ২৫ বেসামরিক নিহত হয়। এছাড়া আহত হয়েছে আরো ৪০ জন।

basic-bank

Be the first to comment on "সিরিয়ায় গোলাবর্ষণ : ২৭ বেসামরিক নিহত"

Leave a comment

Your email address will not be published.


*