শিরোনাম

সিলেটে কলেজছাত্রীকে ছুরিকাঘাতকারী বখাটে গ্রেপ্তার

নিউজ ডেস্ক : সিলেটের জকিগঞ্জ উপজেলায় কলেজছাত্রী ঝুমা আক্তারকে কুপিয়ে আহত করার ঘটনায় প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। জকিগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান জানান, আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে মির্জার চক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত বাহার উদ্দিন (২২) উপজেলার রসুলপুর গ্রামের আব্দুল গফুরের ছেলে। এ ঘটনায় বাহারের বড় ভাই নাসির উদ্দিনকেও (৩৫) গ্রেপ্তার করা হয়েছে। নাসির রিমান্ডে রয়েছেন।

উপজেলার ইছামতী ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ঝুমা আক্তার রবিবার সকালে বাড়ি থেকে বের হয়ে গ্রামের পথে হামলার শিকার হন। তিনি একই উপজেলার রসুলপুর গ্রামের মুসলিম উদ্দিনের মেয়ে। হামলার ঘটনায় সোমবার রাতে ঝুমার মা করিমা বেগম বাদী হয়ে মামলা করেন। ওসি হাবিবুর বলেন, মামলায় ছুরিকাঘাতকারী হিসেবে বাহার উদ্দিনকে প্রধানসহ আরও তিন-চারজনকে আসামি করা হয়েছে।

ঝুমার মায়ের অভিযোগ, বাহার তিন বছর ধরে ঝুমাকে উত্ত্যক্ত করে আসছে। সম্প্রতি বিয়ের প্রস্তাব দিলে ঝুমা রাজি না হওয়ায় এই হামলার ঘটনা ঘটায়। ঝুমাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। হাসপাতালের চিকিৎসক মাসুদ হোসেন জানিয়েছেন, ঝুমার অবস্থা উন্নতির দিকে। তিনি এখন আশঙ্কামুক্ত।

basic-bank

Be the first to comment on "সিলেটে কলেজছাত্রীকে ছুরিকাঘাতকারী বখাটে গ্রেপ্তার"

Leave a comment

Your email address will not be published.


*