শিরোনাম

সুগন্ধি বিশেষজ্ঞ মনিকাকে ধর্ষণ করে খুন

নিউজ ডেস্ক : গোয়ায় নিজের বাড়ি থেকে রহস্যজনক ভাবে উদ্ধার হল সুগন্ধি বিশেষজ্ঞ মনিকা ঘুর্দে-র দেহ। পুলিশের সন্দেহ, ডাকাতি করতে এসে মনিকাকে ধর্ষণ করে খুন করা হয়েছে।
ক্যালাঙ্গুট সৈকতের কাছে সাঙ্গোলদা নামে একটি গ্রামে মনিকার অ্যাপার্টমেন্ট। বিবাহবিচ্ছিন্না মনিকা (৩৯) একাই থাকতেন। স্থানীয় পরভরিম থানার ইনস্পেক্টর শুক্রবার জানান, বৃহস্পতিবার রাতে ওই অ্যাপার্টমেন্টে গিয়ে দেখা যায় শোওয়ার ঘরে পড়ে রয়েছে তাঁর নগ্ন দেহ। তাঁর হাত ও পা দু’টি খাটের সঙ্গে বাঁধা। প্রাথমিক ভাবে পুলিশের সন্দেহ, তাঁকে ধর্ষণ করে খুন করেছে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। গলার কাছে একটি দাগ দেখে মনে করা হচ্ছে, তাঁকে শ্বাসরোধ করে মারা হয়ে থাকতে পারে। পরিচারিকা এসে সাড়া না পেয়ে প়ড়শিদের জানায়। তাঁদের এক জনের কাছে মনিকা একটি বাড়তি চাবি রাখতেন। তিনিই ঘর খুলে ঢোকেন প্রথমে।
চিত্রগ্রাহক হিসেবে বিখ্যাত ছিলেনই মনিকা। তাঁর তোলা ছবির সংকলন একাধিক বই হয়ে বেরিয়েছে। তার পর সুগন্ধি বিশেষজ্ঞ হিসেবেও বিশ্বজোড়া নাম কিনেছিলেন মনিকা। দেশে দেশে সুগন্ধি বিষয়ক কর্মশালার আয়োজন করত তাঁর গড়ে তোলা ‘মো ল্যাবস’। বিশেষ করে জুঁই ফুল এবং তার সুবাস ছিল মনিকার আগ্রহের বিষয়। মানুষের মনের সঙ্গে গন্ধের সম্পর্ক নিয়ে গবেষণা ছিল তাঁর। ইতিহাসবিদ উইলিয়াম ডালরিম্পলের সঙ্গে মিলে জুঁই ফুলের ইতিহাসও খুঁজতে শুরু করেছিলেন। প্রায়ই হেসে বলতেন, ‘‘আমি জুঁইফুলকে অনুসরণ করি, না জুঁইফুল আমাকে, বুঝতেই পারি না মাঝে মাঝে!’’

সূত্র : আনন্দবাজার পত্রিকা

basic-bank

Be the first to comment on "সুগন্ধি বিশেষজ্ঞ মনিকাকে ধর্ষণ করে খুন"

Leave a comment

Your email address will not be published.


*