শিরোনাম

সুস্থতায় নারীর জন্য প্রয়োজনীয় ভিটামিন

নিউজ ডেস্ক : আধুনিক নারীদের বাইরের কাজের পাশাপাশি ঘরেও কাজ করতে হয়। ব্যস্ত এই জীবনে এত কাজের ভিড়ে নিজের স্বাস্থ্যের দিকে ঠিকমত খেয়াল রাখতে পারেন না অনেক নারীরাই।
আবার স্বাস্থ্যসচেতন নারীরা স্বাস্থ্যকর ডায়েট মেনে চলতে পছন্দ করেন। তবে কিছু ভিটামিন অব্যশই ডায়েট চার্টে থাকা উচিত। এই ভিটামিনগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে নানা শারীরিক সমস্যা সমাধান করে।
নারীদের জন্য অতি গুরুত্বপূর্ণ ভিটামিনগুলো হলো—
ভিটামিন এ
ভিটামিন এ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার সাথে সাথে শরীরের হাড়, চামড়া, দাঁত, নরম টিস্যু তৈরি করে, ক্রনিক ডিজিস প্রতিরোধ করে এবং দৃষ্টি শক্তি বৃদ্ধি করে। গাজর, মিষ্টি কুমড়া, টমেটো, তরমুজ, পেয়ারা, ব্রোকলি, পেঁপে, পালং শাক, ডিম, কলিজা, দুধে বেশি বেশি ভিটামিন এ পাবেন।
ভিটামিন বি ২
এটি শরীরে শক্তি বৃদ্ধি, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, ক্লান্তি, দুশ্চিন্তা কমিয়ে মানুষকে উৎফুল্ল করে তোলে। পরিপাক তন্ত্র ভালো রাখে, স্নায়ু কর্মক্ষম করে, মুখের আলসার, শুষ্ক চুল, ত্বকে ভাঁজ পড়া ইত্যাদি সমস্যা থেকে রক্ষা করে। ভিটামিন বি ২ পেতে খেতে হবে মাংস, দুধ, টক দই, শাক, ডিম, সয়াবিন ও মাশরুম।
ভিটামিন বি ৬
শরীরে হরমোন উৎপাদন, বিষন্নতা, হৃদরোগ ও স্মৃতিশক্তি কর্মক্ষম রাখা, চিনির মাত্রা সঠিক রাখতে, গর্ভবতী মায়েদের সকাল বেলার দুর্বলতা কাটাতে, রক্ত স্বল্পতা দূর করতে ভিটামিন বি ৬ কার্যকরী। কলা, মাংস, বাদাম, বীজ জাতীয় খাবার ও শুকনো ফলে থাকে ভিটামিন বি ৬।
ভিটামিন বি ৭
কোষের বৃদ্ধিতে ও ফ্যাটি এসিডের সংস্লেশন, চুল ও ত্বক সাস্থ্যময় রাখা, হাড়ের বৃদ্ধি ও অস্থি মজ্জা তৈরি করা, শরীরে কোলেস্টরল ঠিক রাখাতে খেতে হবে ভিটামিন বি ৭। মাছ, মিষ্টি আলু, গাজর, কলা, হলুদ ফল, ডাল, ডিম এর কুসুম, দুধ, পনির ও দইয়ে থাকে ভিটামিন বি ৭।
ভিটামিন বি ৯
হৃদরোগ, উচ্চ রক্তচাপ, স্মৃতিশক্তি কমে যাওয়া, বিসন্নতা, ক্যান্সার এবং স্মৃতিশক্তি লোপ প্রতিরোধ করে, গর্ভাবস্থায় ভ্রূণের স্বাস্থ্য ঠিক রাখতে ভিটামিন বি ৯ কার্যকর। এটি পেতে সবুজ সবজি, কমলা, তরমুজ, শস্যদানা, শিম, মটরশুটি ও ডিম খেতে হবে।
ভিটামিন বি ১২
বিপাক ক্রিয়া ঠিক রাখতে, কোষের স্বাভাবিক বৃদ্ধিতে, প্রোটিন সংশ্লেষণ, স্মৃতি শক্তি কমে যাওয়া এবং রক্তস্বল্পতা রোধে ভিটামিন বি ১২ খেতে হবে। পনির, ডিম, মাছ, মাংস, দুধ ও দইয়ে আছে ভিটামিন বি ১২।
ভিটামিন সি
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে, টিস্যুর বৃদ্ধি ঘটাতে, ক্যান্সার, হৃদরোগ লাল রক্ত কণিকা গঠনে ভিটামিন সি বেশ কার্যকর। আঙ্গুর, কমলালেবু, কাঁচা মরিচ, আলু, স্ট্রবেরি, টমেটোতে আছে ভিটামিন সি।
ভিটামিন ডি
ক্যালসিয়াম শোষণ, হাড় শক্তিশালী করা, বিভিন্ন ধরনের ক্যান্সারের ঝুঁকি কমানোর জন্য ভিটামিন ডি প্রয়োজন। এর অভাবে হাড় দুর্বল হয়ে পড়ে অস্টিওপরোসিস হতে পারে। প্রতিদিন ১০ থেকে ১৫ মিনিট রোদে থাকলেই আপনার শরীর পরিমিত ভিটামিন ডি উৎপাদন করতে পারে। মাছ, দুধ, গরুর কলিজা থেকেও পেতে পারেন ভিটামিন ডি।

basic-bank

Be the first to comment on "সুস্থতায় নারীর জন্য প্রয়োজনীয় ভিটামিন"

Leave a comment

Your email address will not be published.


*