নিউজ ডেস্ক : রাজধানীর খিলগাঁও থানায় দায়েরকৃত নাশকতা মামলায় বিএনপির নেতা সেলিমা রহমান, বরকত উল্লাহ বুলুসহ ১৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। আজ বুধবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা উক্ত মামলার অভিযোগ পত্র আমলে নিয়ে এই গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
আরও যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে তারা হলেন, বিএনপি নেতা শিরিন সুলতানা, আজিজুর বারী হেলাল, শিমুল বিশ্বাস, মারুফ কামাল খান সোহেল ও কাইয়ুম কমিশনারসহ প্রমুখ। উল্লেখ্য, ২০১৫ সালে বিএনপির হরতাল চলাকালে খিলগাঁও থানা এলাকায় নাশকতার অভিযোগে এই মামলা দায়ের করে পুলিশ।

Be the first to comment on "সেলিমা-বুলুসহ ১৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা"