শিরোনাম

সোশ্যাল মিডিয়ায় সানির জবাব

নিউজ ডেস্ক : পর্নস্টার থেকে এখন বলিউড অভিনেত্রী। তার ওপর আবার এখন তিনি লায়লা। হ্যাঁ, বলা হচ্ছে সানি লিওনের কথা। বছর শেষে তার আইটেম গান ‘লায়লা ম্যায় লায়লা’-তে বুঁদ হয়ে রয়েছে সোশ্যাল মিডিয়া। শুধু গানেই মাত করছেন না, মাঝে মধ্যে দার্শনিক কথাবার্তাতেও মুগ্ধ করছেন ভক্তদের।
গত বুধবার সানি লিয়নের একটি টুইট হঠাৎ ভাইরাল হয়ে ওঠে। সমীর নামে এক ভক্ত সানিকে টুইটারে প্রশ্ন ছুঁড়ে দেন, কেউ যদি তার ছবি নিয়ে অসম্মান করে, তা হলে তিনি কীভাবে সামলাবেন। তার আরও প্রশ্ন, “সানির খুব কাছের মানুষ যদি প্রতারণা করে, তা হলে তিনি কী করবেন?” এই প্রশ্নের উত্তরে সানি লিওন যে জবাব দিলেন, তাতে রীতিমতো মুগ্ধ হয়ে গেছে সোশ্যাল মিডিয়া।
বলিউডের হার্টথ্রব সানি লিওন বলেন, “আমার কাছের বন্ধুরা কখনও পিছন থেকে ছুরি মারবে না। যদিও বা এমন ঘটে, তা হলে তারা কোন দিনই আমার বন্ধু ছিল না। এদের বাইরেও পৃথিবীতে প্রচুর মানুষ রয়েছেন, যারা আমার কাছের বন্ধু হতে পারে। ”

basic-bank

Be the first to comment on "সোশ্যাল মিডিয়ায় সানির জবাব"

Leave a comment

Your email address will not be published.


*