শিরোনাম

সৌদি আরবে ইয়েমেনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

নিউজ ডেস্ক : সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন। সৌদি আরবের তায়েফ শহরে এ ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।

ইয়েমেনের অপারেশন্স কমান্ডের মিডিয়া ব্যুরো শুক্রবার জানিয়েছে, সৌদি আরবের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় তায়েফ শহরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি তার সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করে।

রাজধানী রিয়াদ থেকে তায়েফ শহর ৭০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত। স্থানীয়ভাবে এ ক্ষেপণাস্ত্রের নকশা প্রণয়ন ও তৈরি করা হয়েছে বলে জানা গেছে।

ইয়েমেন থেকে প্রচারিত ভিডিও ফুটেজে দেখা গেছে, বোরকান-১ নামে ক্ষেপণাস্ত্রটিকে ইয়েমেনের অজ্ঞাত একটি স্থান থেকে ছোঁড়া হচ্ছে। এ সময় সেখানে উপস্থিত এক ব্যক্তির কণ্ঠস্বর পরিষ্কার শোনা গেছে এবং তিনি আমেরিকা ও ইসরাইলের বিরুদ্ধে স্লোগান দেন।

স্কাড-টাইপ বোরকান-১ ক্ষেপণাস্ত্রের পাল্লা ৮০০ কিলোমিটারের বেশি এবং এটি সাড়ে বারো মিটার লম্বা। এ ক্ষেপণাস্ত্র ৫০০ কেজি ওজনের ওয়ারহেড বহন করতে পারে।

basic-bank

Be the first to comment on "সৌদি আরবে ইয়েমেনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা"

Leave a comment

Your email address will not be published.


*