শিরোনাম

সৌদি আরবে ঈদ ১২ সেপ্টেম্বর

নিউজ ডেস্ক : সৌদি আরবের আকাশে বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। সে হিসেবে আগামী ১২ সেপ্টেম্বর (সোমবার) সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদুল আজহা উদযাপিত হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় দেশটির সুপ্রিম কোর্ট বিষয়টি নিশ্চিত করেছে। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদ উদযাপনের একদিন পর বাংলাদেশে উদযাপিত হওয়ার কথা রয়েছে। সেই হিসেবে আগামী ১৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) বাংলাদেশে উদযাপিত হবে ঈদুল আজহা। হিজরি বর্ষপঞ্জি হিসেবে জিলহজ মাসের ১০, ১১ ও ১২ তারিখ এই তিন দিন পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়।

basic-bank

Be the first to comment on "সৌদি আরবে ঈদ ১২ সেপ্টেম্বর"

Leave a comment

Your email address will not be published.


*