শিরোনাম

ভারতীয় ৩ চ্যানেল বন্ধে রিট খারিজ

নিউজ ডেস্ক : স্টার জলসা, স্টার প্লাস ও জি বাংলা—ভারতীয় এই টেলিভিশন চ্যানেলগুলোর সম্প্রচার বাংলাদেশে চলবে। তিন চ্যানেলের বাংলাদেশে সম্প্রচার বন্ধ প্রশ্নে দেওয়া রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

আজ বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। এর আগে ২৫ জানুয়ারি রুলের শুনানি শেষে আদালত আজ ২৯ জানুয়ারি রায়ের জন্য দিন নির্ধারণ করেন।
আইনজীবীরা জানিয়েছেন এই রায়ের ফলে তিন চ্যানেলের সম্প্রচার চলবে। আজ বেলা সাড়ে ১১টা থেকে ১টা পর্যন্ত রায় ঘোষণা করা হয়।
একই সঙ্গে সম্প্রচার বন্ধের আরজি জানিয়ে করা রিট খারিজ করে দেন। বিচারপতি জে বি এম হাসান রায়ের প্রথম অংশ ও পরে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী বেলা সাড়ে এগারটা থেকে মূল রায়ের অংশ পড়েন।

স্টার জলসা ও স্টার প্লাসের বাংলাদেশের পরিবেশনকারী প্রতিষ্ঠান ডিজি জাদু ব্রডব্যান্ড লিমিটেডের পক্ষে আইনজীবী আব্দুল মতিন খসরু এবং জি বাংলার বাংলাদেশের পরিবেশনকারী প্রতিষ্ঠান ন্যাশন ওয়াইড মিডিয়া লিমিটেডের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সামসুল হাসান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।

ওই তিন টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধে পদক্ষেপ নিতে নির্দেশনা চেয়ে আইনজীবী শাহীন আরা লাইলী ২০১৪ সালের অক্টোবরে রিটটি করেন। প্রাথমিক শুনানি নিয়ে ওই বছরের ১৯ অক্টোবর হাইকোর্ট রুল দেন। রুলে তিন চ্যানেলের সম্প্রচার বন্ধে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়। তথ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, বিটিআরসির চেয়ারম্যান, ডিজি জাদু ব্রডব্যান্ড লিমিটেডের চেয়ারম্যানসহ বিবাদীদের এই রুলের জবাব দিতে বলা হয়। এই রুলের ওপর ৮ জানুয়ারি শুনানি শুরু হয়। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী একলাছ উদ্দিন ভূইয়া।

basic-bank

Be the first to comment on "ভারতীয় ৩ চ্যানেল বন্ধে রিট খারিজ"

Leave a comment

Your email address will not be published.


*