শিরোনাম

স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর ফাঁসির রায়

নিউজ ডেস্ক : যৌতুকের দাবীতে শ্বাসরুদ্ধ করে স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামী সুমন মুন্সিকে (২৫) ফাঁসির আদেশ দিয়েছেন আদালতের বিচারক। একই সাথে এক লাখ টাকা জরিমানার রায় ঘোষণা করেছেন নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক শেখ আবু তাহের।

রবিবার শেষ কার্যদিবসে আসামির উপস্থিতিতে এই রায় ঘোষনা করা হয়। সুমন মেহেন্দিগঞ্জ উপজেলার তালুকদারচর গ্রামের বাসিন্দা আবুল মুন্সির পুত্র। আদালত সূত্রে জানা গেছে, বরিশাল সদর উপজেলার ডিঙ্গামানিক গ্রামের আনিস হাওলাদের কন্যা সাথী আক্তারের সাথে দুই বছর আগে সুমন মুন্সির বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য সাথীকে নির্যাতন করে আসছিলো তার শ্বশুর বাড়ির লোকজনে। গত বছরের ২০ জুন সন্ধ্যায় সাথীকে নির্যাতনের পর শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়। এ ঘটনায় সাথীর পিতা আনিচ হাওলাদার ২১ জুন বাদী হয়ে মেহেন্দিগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করে। পুলিশ ২২ জুন আসামি সুমন মুন্সীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেন।

 

basic-bank

Be the first to comment on "স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর ফাঁসির রায়"

Leave a comment

Your email address will not be published.


*