শিরোনাম

সড়কপথে যানজট হলেও রেলযাত্রা নির্ঝঞ্ঝাট

নিউজ ডেস্ক : দেশের বিভিন্ন মহাসড়কে যানজটের খবর থাকলেও ট্রেনযাত্রীরা স্বজনদের সঙ্গে ঈদ করতে ঢাকা ছাড়ছেন স্বস্তি নিয়ে। ঈদে সরকারি ছুটি রবিবার থেকে শুরুর কথা থাকলেও তার আগে শুক্র-শনির কল্যানে কার্যত ছুটি শুরু হয়ে গেছে শেষ কর্মদ্সি বৃহস্পতিবার বিকাল থেকেই। ঢাকার কমলাপুরে শুক্রবার সকাল ১০টা পর্যন্ত বেশিরভাগ ট্রেন সময়মত ছেড়ে যাওয়ায় উপচেপড়া ভিড়ের চিরচেনা সেই দৃশ্যও এবার অনুপস্থিত।

কমলাপুর স্টেশনের ম্যানেজার সিতাংশু চক্রবর্তী বলেন, “যাত্রীদের বাড়তি চাপ নেই। তারা সুন্দরভাবে বাড়ি ফিরতে পারছেন বলে আমরাও স্বস্তিতে আছি।”
বিভিন্ন রুটে স্পেশাল ট্রেনসহ শুক্রবার সারাদিনে কমলাপুর থেকে ৬৯টি ট্রেন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাবে বলে জানান তিনি।
“ভোর ৫টা থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত ১৭টি ট্রেন ছেড়ে গেছে। এর মধ্যে ধূমকেতু ছাড়া বাকিগুলো যথাসময়ে ছেড়েছে।”
ঈদযাত্রায় রেলওয়ে প্রতিদিন ২ লাখ ৬০ হাজারের বেশি যাত্রী বহন করবে বলে রেল কর্তৃপক্ষ জানিয়েছে। কেবল কমলাপুর থেকেই ৩২টি আন্তঃনগরসহ ৬৯টি ট্রেনে দিনে প্রায় ৫০ হাজার যাত্রীকে বাড়িতে পৌঁছে দেবে তারা।
ঘরমুখো যাত্রীদের এ যাত্রা নির্বিঘ্ন করতে রেলওয়ের পাশাপাশি বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংস্থাও কাজ করছে।
যাত্রীদের তথ্যসেবা দিতে কমলাপুর স্টেশনে রোভার স্কাউটের পক্ষ থেকে খোলা হয়েছে তথ্যকেন্দ্র। এখান থেকে রেলের সময়সূচিসহ প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা হচ্ছে বলে ইউনিটের দলনেতা হাফসা জানান।
“আমরা যাত্রীদের ট্রেনের সময়সূচিসহ অন্যান্য তথ্য দিচ্ছি। কোনো ট্রেন দেরি করলে সেটার কথা বলছি। এছাড়া কোন ট্রেন কোন প্ল‌্যাটফর্মে আসবে তাও যাত্রীদের জানিয়ে দিচ্ছি।”
এছাড়া যাত্রীদের তাৎক্ষণিক চিকিৎসা সেবা দিচ্ছে রেড ক্রিসেন্টের যুব ইউনিট। আছে রেল হাসপাতালের চিকিৎসাকেন্দ্রও।
আছে প্রতিবন্ধী ও বয়স্ক যাত্রীদের জন্য হুইলচেয়ার; হঠাৎ অসুস্থ হয়ে পড়া যাত্রীদের জন্য জরুরি ওষুধ।

basic-bank

Be the first to comment on "সড়কপথে যানজট হলেও রেলযাত্রা নির্ঝঞ্ঝাট"

Leave a comment

Your email address will not be published.


*