নিউজ ডেস্ক : আজ রবিবার সকালে সাভার ও আশুলিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় পুলিশসহ ২ জন নিহত ও আহত হয়েছে অন্তত ৩০ জন।
এরমধ্যে সকাল সাড়ে ৭টার দিকে আশুলিয়া বাজারে কর্তব্যরত অবস্থায় পিকআপ ভ্যানের চাপায় লিটন ফকির (৪০) নামের ট্রাফিক পুলিশের কনস্টেবল ও জিরানী মাজার রোড এলাকায় ট্রাক চাপায় স্থানীয় ‘নর্দান ফ্যাশন’ নামক পোশাক কারখানার স্টোরকিপার মশিউর (২৭) নিহত হয়। এছাড়া, সাভারের বলিয়ারপুরে ‘ন্যাশনাল ট্রাভেলস’ পরিবহনের একটি যাত্রীবাহী খাদে পড়ে অন্তত ৩০ জন আহত হয়।
৩ সন্তানের জনক নিহত লিটন ফরিদপুর জেলার নগরকান্দা থানার চৌশারা গ্রামের শাফিজ উদ্দিন ফকিরের ছেলে এবং মশিউর রংপুর জেলার পীরগঞ্জ থানার মিটিপুর গ্রামের হামিদ মিয়ার ছেলে।

Be the first to comment on "সড়ক দুর্ঘটনা ॥ পুলিশসহ নিহত ২, আহত ৩০"