নিউজ ডেস্ক : হলের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রলীগের আহ্বানে সর্বাত্বাক ছাত্র ধর্মঘট চলছে। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ সোমবার সকাল ৮টা থেকে ক্যাম্পাসের প্রধান ফটক বন্ধ করে আন্দোলনরত শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেন। এরপর সব অনুষদের মূল ফটকে তালা লাগিয়ে দেন তারা। এছাড়া সকাল ৯টা থেকে এখন পর্যন্ত কোনো ক্লাস পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।
আন্দোলনের বিষয়ে জবি ছাত্রলীগ সভাপতি এফএম শরিফুল ইসলাম বলেন, কয়েকজন মন্ত্রীর সঙ্গে আমাদের কথা হয়েছে, তারা হলের সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন। তবে আমরা প্রধানমন্ত্রীর সুস্পষ্ট ঘোষণা ছাড়া আন্দোলন থেকে সরে আসছি না। তিনি আরো বলেন, আমরা বলেছি অন্য কোথাও হল তৈরি করা হলেও পুরাতন কারাগারের জমি আমাদের প্রয়োজন, তাই এই জমি আমাদের দিতে হবে এবং সেখানে আমরা চার নেতার নামে হল তৈরি করবো।

Be the first to comment on "হলের দাবিতে জবিতে চলছে আন্দোলন"