নিউজ ডেস্ক : ফুটবল বিশ্বের দুই পরাশক্তির নাম ব্রাজিল এবং আর্জেন্টিনা। এ পর্যন্ত পাঁচবার বিশ্বকাপ জয় করেছে ব্রাজিল। ফুটবলের এই পরাশক্তি গত বিশ্বকাপ থেকেই বেসামাল অবস্থায় ছিল। তব গত বেশ কিছুদিন ধরে নিয়মিতভাবেই স্বরুপে আবির্ভাব ঘটছে দলটির। বিশ্বকাপ বাছাই পর্বের ইতিহাসে অষ্টমবারের মতো মুখোমুখি হচ্ছে দুই দল।
বাংলাদেশ সময় শুক্রবার ভোর পৌনে ছয়টায় বেলো হরাইজন্তের মাঠে নামছে দুদল। এই মাঠেই দুই বছর আগে জার্মানির কাছে ৭-১ গোলের লজ্জায় ডুবেছিল ব্রাজিল। তবে বাছাইপর্বের খেলায় ব্রাজিল ইতোমধ্যেই ১০ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে লাতিন অঞ্চল থেকে রাশিয়া বিশ্বকাপ নিশ্চিত করার দৌড়ে এগিয়ে গেছে । সে দিক দিয়ে অনেকটা পিছিয়ে আছে আর্জেন্টিনা। ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে রয়েছে লিওনেল মেসির দল। সরাসরি বিশ্বকাপ খেলতে হলে আর্জেন্টিনাকে সেরা চারে আসতে হবে।
ম্যাচটি নিয়ে ইতোমধ্যেই ফুটবলবিশ্বে বিরাজ করছে চরম উত্তেজনা। বিশ্বকাপে সরাসরি খেলতে হলে আর্জেন্টিনার জন্য এই ম্যাচে জয় অপরিহার্য। তবে দুর্দান্ত ফর্মে থাকা নেইমার বাহিনীর বিপক্ষে জয় এত সহজ নয়। তাই হাড্ডাহাড্ডি লড়াই হবে তা বলাই বাহুল্য। এই ম্যাচেই মুখোমুখি হবে বার্সেলোনার দুই সুপারস্টার মেসি এবং তার প্রিয়বন্ধু নেইমার। তাদের লড়াই দেখতে উন্মুখ ফুটবলবিশ্ব।
ম্যাচটিকে সামনে রেখে ইতোমধ্যেই মেসি-নেইমাররা নিজ নিজ দলে যোগ দিয়েছেন। গত ২০ বছরে বাছাইপর্বের ম্যাচে ৭ বারের সাক্ষাতের পরিসংখ্যানে ব্রাজিলই এগিয়ে। লাতিন আমেরিকার পাওয়ার হাউস খ্যাত দলটি এ পর্যন্ত ৩টি জয় পেয়েছে। অন্যদিকে আর্জেন্টিনা পেয়েছে দুই জয়। বাকী দুটি ম্যাচ ড্র হয়। এবার তাই আর্জেন্টিনার টার্গেট শুধু বিশ্বকাপে যাওয়া নয়; জয়ে সমতায় আনার টার্গেটও তাদের সামনে। অন্যদিকে আর্জেন্টিনাকে হারিয়ে নিজেদের আরও উচ্চতায় নেওয়ার টার্গেটেই মাঠে নামবে ব্রাজিল।
হাইভোল্টেজ ম্যাচের জন্য প্রস্তুত ব্রাজিল-আর্জেন্টিনা

Be the first to comment on "হাইভোল্টেজ ম্যাচের জন্য প্রস্তুত ব্রাজিল-আর্জেন্টিনা"