শিরোনাম

হাতিরঝিলে ওয়াটার ট্যাক্সি উদ্বোধন

নিউজ ডেস্ক : হাতিরঝিলে ওয়াটার ট্যাক্সি সার্ভিসের উদ্বোধন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শুক্রবার বেলা পৌনে ৩টায় তিনি এর উদ্বোধন করেন।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ”হাতিরঝিলের নিরাপত্তা নিশ্চিত করতে আরও একটি থানার অনুমোদন দেওয়া হয়েছে। এটার কাজ চলছে। শিগগিরই এর উদ্বোধন করা হবে। ”
এ সময় উপস্থিত ছিলেন হাতিরঝিল প্রকল্পের মেজর কাজী শাকিল, রাজউক চিফ ইঞ্জিনিয়ার রায়হানুল ফেরদৌস প্রমুখ।
ওয়াটার ট্যাক্সি সার্ভিস পরিচালনা করবে করিম গ্রুপ। এর পরিচালক মো. ওয়াহিদ মিয়া জানান, প্রতিটি ওয়াটার ট্যাক্সির যাত্রী ধারণক্ষমতা ৩০ জন। ভাড়া এফডিসি টু রামপুরা ২৫ টাকা এবং এফডিসি টু গুলশান ৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।

করিম গ্রুপের আরেক পরিচালক এস এম শাহ আলম জানান, এখন চারটি ট্যাক্সি চলাচল করছে। পরে আরও দুটি আনা হবে। প্রতিদিন সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত এই ট্যাক্সি চলবে।

basic-bank

Be the first to comment on "হাতিরঝিলে ওয়াটার ট্যাক্সি উদ্বোধন"

Leave a comment

Your email address will not be published.


*