শিরোনাম

হেফাজত থেকে আসামি পালানোয় চার পুলিশ সাসপেন্ড

নিউজ ডেস্ক : রাজশাহী কোর্ট হাজত থেকে গতকাল রবিবার বিকেলে আসামি পালানোর ঘটনায় চারজনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এর মধ্যে দুই জন এটিএসআই ও দুই জন কনস্টেবল। রাজশাহী পুলিশ সুপার (এসপি) মোয়াজ্জেম হোসেন ভুঁইয়া আজ সোমবার দুপুরে এ তথ্য জানান। তবে আদেশটি ওইদিন রাতেই কার্যকর করা হয়েছে বলে জানান তিনি। সাময়িকভাবে বরখাস্ত ওই চারজন হলেন- রাজশাহী জেলা কোর্ট পুলিশের সহকারী ট্রাফিক উপপরিদর্শক (এটিএসআই) মমিন আজাদ, তাজুল ইসলাম, কনস্টেবল আবদুল মমিন ও মনসুর আলী।

এদিকে, পালিয়ে যাওয়া ওই আসামিকে সোমবার দুপুর পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় এটিএসআই মমিন আজাদ বাদী হয়ে মহানগরীর রাজপাড়া থানায় মামলা দায়ের করেছেন। রাজশাহী জেলা কোর্ট পুলিশের পরিদর্শক খুরশিদা বানু কনা জানান, পলাতক আসামির নামে রোববার রাতে মহানগরীর রাজপাড়া থানায় মামলা করা হয়েছে। এটিএসআই মমিন আজাদের হেফাজত থেকে আসামি পালিয়ে যাওয়ায় তিনি নিজেই বাদী হয়ে মামলাটি করেছেন। বর্তমানে থানা পুলিশ পালিয়ে যাওয়া আসামিকে গ্রেফতারের চেষ্টা চলাচ্ছে বলেও জানান তিনি।

এর আগে রবিবার বিকেলে মোখলেসুর রহমান (২২) নামের এক মাদক মামলার আসামি জেলা কোর্ট পুলিশের হেফাজত থেকে পালিয়ে যায়। মোখলেসুর পবা উপজেলার জাঙ্গালপাড়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে। শনিবার ১০০ পিস ইয়াবাসহ তাকে আটক করেছিল গোয়েন্দা শাখা পুলিশ। এ ঘটনায় পবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে কোর্টে হাজতে পাঠালে পালিয়ে যায় এ আসামি।

basic-bank

Be the first to comment on "হেফাজত থেকে আসামি পালানোয় চার পুলিশ সাসপেন্ড"

Leave a comment

Your email address will not be published.


*