শিরোনাম

বেসরকারি শিক্ষক পদে নির্বাচিতদের তালিকা প্রকাশ

নিউজ ডেস্ক : বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক পদে নির্বাচিত প্রার্থীদের ফল প্রকাশ করা হয়েছে। এর ফলে প্রায় এক বছর বন্ধ থাকার পর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের দ্বার খুলল। রবিবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ নির্বাচিত ১২ হাজার ৬১৯ জন শিক্ষকদের এ তালিকা প্রকাশ করেন।

নির্বাচিতদের তালিকা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ওয়েবসাইটে পাওয়া যাবে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এই তালিকা প্রকাশ করে বলেন, শিক্ষাক্ষেত্রে এটা ‘মাইলফলক’।

তিনি আরো বলেন, ‘খুবই কঠোর পরিশ্রম করতে হয়েছে, খুবই কঠিন কাজ। গোপনীয়ভাবে কাজটা করা হয়েছে। এখানে তদবির বা স্বজনপ্রীতির কোনো সুযোগ নাই।’

শিক্ষক হিসেবে নিয়োগ পাওয়ার জন্য নির্বাচিতদের সম্মান রক্ষা করে চলার পরামর্শ দিয়ে নাহিদ বলেন, এলাকাবাসীও সেভাবে তাকে গ্রহণ ও সহযোগিতা করার আহ্বান জানান।

প্রথম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের পরীক্ষায় উত্তীর্ণ দুই লাখ ৪৯ হাজার ৫০২ জন প্রার্থী ওইসব পদে নিয়োগ পেতে গত ২০ জুলাই থেকে ১৬ অগাস্ট পর্যন্ত অনলাইনে আবেদন করেন।

একেকজন প্রার্থীর একাধিক প্রতিষ্ঠানে আবেদন করার সুযোগ থাকায় মোট আবেদনের সংখ্যা দাঁড়ায় ১৩ লাখ ৭৫ হাজার ১৮৭টি। গত ১৭ অগাস্ট থেকে ৬ অক্টোবর পর্যন্ত সফটওয়‌্যারের মাধ্যমে শূন্য পদের বিপরীতে প্রার্থী বাছাই করা হয়। ৭১৮টি পদের বিপরীতে কোনো আবেদন পাওয়া যায়নি জানিয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, ৬৮৫টি বাছাই স্থগিত রয়েছে। ২০৪টি মহিলা কোটা পদে কোনো আবেদন পাওয়া যায়নি। মামলার কারণে স্থগিত থাকায় কম্পিটার বিষয়ের এক হাজার ৯৫টি পদের বিপরীতে কোনো প্রার্থী নির্বাচিত করা হয়নি।

সাড়ে ১৪ লাখ প্রার্থী শিক্ষক হিসেবে নিয়োগ পেতে এনটিআরসিএতে আবেদন করেছিলেন। এদের মধ্য থেকে ১৫ হাজার প্রার্থীকে শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন শিক্ষাসচিব মো. সোহরাব হোসাইন, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান এএমএম আজহার উপস্থিত ছিলেন।

basic-bank

Be the first to comment on "বেসরকারি শিক্ষক পদে নির্বাচিতদের তালিকা প্রকাশ"

Leave a comment

Your email address will not be published.


*