নিউজ ডেস্ক : eBay এমন একটি অনলাইন বাজার যার ওয়েবসাইটে প্রায় সকলের জন্যই কিছু না কিছু জিনিস রয়েছে। তথাপি এতে এমন কিছু স্বল্পসংখ্যক জিনিস রয়েছে যা অনলাইন মার্কেট প্লেসে বিরল এবং অনেক ব্যয়বহুল দুটোই।
চলতি বছরে ওয়েবসাইটটি ১৫টি ক্যাটাগরিতে এর সবচেয়ে বেশি মূল্যে বিক্রিত জিনিসের একটি তালিকা দিয়েছে। এর মধ্যে রয়েছে সবচেয়ে ব্যয়বহুল গাড়ি, অলংকার, বিশেষ সংগ্রহ এবং খেলনা।
এর মধ্যে আরো রয়েছে বিলিয়নিয়ার ওয়ারেন বাফেটের সঙ্গে মাল্টিমিলিয়ন-ডলারের লাঞ্চ। একটি ছয় অংকের ল্যাম্বরগিনি এবং প্রায় ৩০ হাজার ডলারের স্পোর্টস ট্রেডিং কার্ড।
দেখে নিন তালিকাটি
১. ওয়ারেন বাফেটের সঙ্গে পাওয়ার লাঞ্চ : ৩.৪৫ মিলিয়ন ডলার
শতকোটিপতি বিনিয়োগকারী ওয়ারেন বাফেটের সঙ্গে দুপুরের খাবার খাওয়ার সুযোগের ইভেন্টটি নিলামে তুলে এই ৩.৪৫ মিলিয়ন ডলার আয় হয়। এটিই এ বছর বিশ্বব্যাপী eBayর শীর্ষ মূল্যে বিক্রয়ের ঘটনা। এই আয় জমা হয়েছে অলাভজনক প্রতিষ্ঠান গ্লাইডের ঝুলিতে। প্রতিষ্ঠানটি গরিব ও ঘরহীনদের জন্য খাদ্য এবং স্বাস্থসেবা সরবরাহ করে থাকে।
এ বছরের বিজয়ীর নাম এখনো জানা যায়নি। নিউ ইয়র্ক এর স্মিথ অ্যান্ড ওলসিঙ্কি স্টিকহাউজে এই মূল্যবান লাঞ্চের আয়োজন করা হয়ে থাকে।
এর আগে ২০১০ ও ২০১১ সালের বিজয়ী হেজ ফান্ড ম্যানেজার টেড ওয়েচলারকে নিলাম জেতার পরপরই বাফেটের বার্কশায়ার হেথাওয়েতে বিনিয়োগের জন্য ভাড়া করা হয়।
২. স্পোর্টস কার ২০১৬ ল্যাম্বরগিনি অ্যাভেন্টাডোর বিক্রি করা হয় ৬,৫৯,৮০০ ডলারে।
৩. কানাডিয়ান কম্পানি ও-পি-চির তৈরি শীর্ষ মূল্যের স্পোর্টস টেডিং কার্ড ১৯৭৯ ওয়েইন গ্রেটজকি রুকি কার্ডটি বিক্রি হয়েছে ২৯,৭০২ ডলারে।
৪. ২০১৪ কুবোটা কেএক্স০৮০ খননযন্ত্রটি বিক্রি হয় ৮৫,০০০ ডলারে।
৫. বিরল প্যাটেক ফিলিপে ওয়াচ বিক্রি হয়েছে ৬৪,৯৯৫ ডলারে।
৬. ক্যারোলিনা প্যানথারস লাইফটাইম সিজন টিকেট বিক্রি হয়েছে ৪৩,৫০০ ডলারে।
৭. টিফানি অ্যান্ড কো. ৩.০৯-ক্যারেট ডায়ামন্ড রিং বিক্রি হয়েছে ৬০ হাজার ডলারে।
৮. লেরয় নেইম্যান এর ‘দ্য স্কেটবোর্ডার’ বিক্রি হয়েছে ২৯ হাজার ডলারে।
৯. হার্মেস বিরকিন ক্রোক্রোডাইল হ্যান্ডব্যাগ : ৩৮,০০০ ডলার।
১০. ৩৭ আমেরিকান গোল্ড ইগল বুলিয়ন কয়েনস : ৪৮,৯৯৬ ডলার।
১১. ফ্রিডম কনসেশন পিজা ট্রেইলার : ৩২,৫০০ ডলার।
১২. ২০১৬ আয়রনম্যান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ স্লট : ৪৫,৩০০ ডলার।
১৩. ‘ম্যাজিক : দ্য গ্যাদারিং’ কার্ড কালেকশন : ৩২,২০১ ডলার।
১৪. বয় স্কাউটস এয়ার স্কট এইস অ্যাওয়ার্ড : ২৭,২১১ ডলার।
১৫. সুপারম্যান নাম্বার ওয়ান : ২৭,৯৫০ ডলার।
সূত্র : সি নেট

Be the first to comment on "২০১৬ সালে eBay-তে বিক্রি হওয়া সবচেয়ে দামি জিনিসগুলো"