শিরোনাম

৬ মাস যথেষ্ট নয়, বলছেন বিজিএমইএ সভাপতি

নিউজ ডেস্ক : ছয় মাসের মধ্যে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) বহুতল ভবন ভাঙতে আপিল বিভাগের দেওয়া রায় প্রসঙ্গে সংগঠনের সভাপতি মো. সিদ্দিকুর রহমান বলেছেন, এ সময় ভবন ভেঙে অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য যথেষ্ট নয়।

রোববার (১২ মার্চ) সকালে আপিল বিভাগের রায়ের পরপরই প্রতিক্রিয়া জানতে যোগাযোগ করা হলে সংবাদ মাধ্যমে এ কথা বলেন তিনি।

মো. সিদ্দিকুর রহমান বলেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আদালত যে রায় দিয়েছেন তার প্রতিও আমরা শ্রদ্ধাশীল। কিন্তু আদালত হয়তো ভেবেছিলেন যে আমরা এ জায়গা ছেড়ে অন্যত্র চলে যাবো না। তাই, তারা ছয় মাসের মধ্যে ভবন ভাঙার নির্দেশনা দিয়েছেন। কিন্তু এতো কম সময়ে নতুন করে অন্য একটি ভবন তৈরি করে সেখানে চলে যাওয়া সম্ভব নয়। এ সময় আমাদের জন্য যথেষ্ট নয়।

তবে বিজিএমইএ সভাপতি আশা করছেন, অন্যত্র ভবন তৈরি করে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য আদালত তাদের পরবর্তীতে আরও সময় দেবেন।

সিদ্দিকুর রহমান বলেন, পোশাকশিল্প খাত দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখছে। এ শিল্পে কাজ করছেন ৪০ লাখ শ্রমিক। তাই, আমরা যদি অন্যত্র ভবন তৈরির কাজ শুরু করি, তাহলে শিল্পের স্বার্থে পরবর্তীতে অবশ্যই আদালত আমাদের সময় আরও কিছুটা বাড়িয়ে দেবেন বলে আমার বিশ্বাস।

এর আগে, সকাল পৌনে ১০টার দিকে আপিল বিজিএমইএ’র বহুতল ভবন ভাঙতে ছয় মাসের সময় বেঁধে দিয়ে রায় দেন। এই ভবন ভাঙতে হাইকোর্টের আদেশের প্রেক্ষিতে তিন বছর সময় চেয়ে আবেদন করে বিজিএমইএ কর্তৃপক্ষ। সেই আবেদনের শুনানি ছিলো রোববার।

basic-bank

Be the first to comment on "৬ মাস যথেষ্ট নয়, বলছেন বিজিএমইএ সভাপতি"

Leave a comment

Your email address will not be published.


*