নিউজ ডেস্ক:পা, পিঠ, ঘাড় বা হাড়ের সংযোগস্থলে অসহ্যরকম ব্যথা? কোনভাবেই দূর করতে পারছেননা মাঝে মাঝেই আপনার শরীরে ঘুরেফিরে আসা এই ব্যথাকে? তাহলে এবার আপনাকে শোনাব এক জাদুকরী পানীয়ের নাম যেটি পান করার মাধ্যমে নিমেষেই আপনি মুক্তি পাবেন শরীরে এই প্রচন্ড যন্ত্রণাময় ব্যথাগুলোর হাত থেকে। ভাবছেন কী এমন উপাদান থাকে এই পানীয়টিতে যে সবরকমের ব্যথা কমিয়ে দেয় এটি মানব শরীরের? আশ্চর্য হবেন শুনে যে, তেমন কিছুই দরকার পড়েনা এই পানীয়টি প্রস্তুত করতে। ঘরোটা মাত্র দুটি উপাদানেই শরীরের সমস্ত ব্যথাকে সারিয়ে তুলতে সাহায্য করে পানীয়টি। আর এই দুইটি উপাদান হচ্ছে- ঠান্ডা পানি এবং ১৫০ গ্রাম এডিবল জেলাটিন (এক মাস ধরে ব্যবহার করতে পারবেন) প্রথমেই এক গ্লাস ঠান্ডা পানিতে ৫ গ্রাম এডিবল জেলাটিন মিশিয়ে নিন। ভালো মতন নাড়ুন মিশ্রণটিকে। এরপর গ্লাসটিকে রেফ্রিজেরটরের ভেতরে সারারাত ধরে ঠান্ডা হতে দিন। পরের দিন সেটিকে বের করে নিয়ে আসুন আর স্বাদবর্ধক হিসেবে মেশান মধু, দই বা এ রকমের কিছু। ব্যস! তৈরি আপনার সবরকমের ব্যথা নিরাময়ক পানীয়। মাত্র ত্রিশ সেকেন্ডেই প্রস্তুত হয়ে যাওয়া এই পানীয়টিকে আটটি ভাগে ভাগ করুন। প্রতিদিন ৮ ভাগের একভাগ করে টানা ৩০ দিন পান করুন পানীয়টি। যদি এক সপ্তাহ পর দেখেন খানিকটা পরিবর্তন অনুভূত হচ্ছে শরীরে তাহলে হতাশ হবেননা। জেলাটিনের ভেতরে থাকা খনিজ লবনকে আপনার শরীরে প্রবেশের ব্যবস্থা করে দেবে এটি। যদি টানা এক মাস পান করার পর কোন একদিন আবার আপনার শরীরের ব্যথা ফিরে আসে তাহলে ছয় মাস পর আবার পানীয়টি ব্যবহার করতে পারবেন আপনি। জেলাটিনের ভেতরে থাকা অ্যামিনো এ্যাসিডের কারণেই মূলত এই পানীয়টি হয়ে ওঠে অত্যন্ত কার্যকরী। এটি আমাদের টেনডন, কার্টিলেজ, কলাজেন ও হাড়ের টিস্যুগুলোকে ঠিকঠাক করে তুলতে সাহায্য করে। শরীরের রোগ প্রতিষেধক ক্ষমতাকে বাড়িয়ে তোলে পানীয়টি। সেই সাথে লিগামেন্টগুলোকেও শক্তিশালী করে তোলে। নিয়মিত পানের ফলে আপনার শরীরে অস্টিওপোরোসিস এবং অস্টিওআরথ্রারাইটিস দূরীকরণেও সাহায্য করে জেলাটিন। তবে এতকিছুর পরেও একটি কথা সবসময়ই মাথায় রাখবেন যে, এটি কেবল একটি ঘরোয়া প্রতিষেধক ছাড়া আর কিছুই নয়। আপনার শরীর, আপনার শরীরের ব্যথা সম্পর্কে অন্য যে কারো চাইতে ভালো আপনি জানেন। তাই কোন রকমের সমস্যা মনে হলে বা ব্যথাকে একটু লাগামহীন বলে অনুভূত হলে কেবল এই পানীয়টির ওপর নির্ভর না করে সোজা চলে যান চিকিত্সকের কাছে।
লিখেছেন- সাদিয়া ইসলাম বৃষ্টি
নিমিষে দূর করুন শরীরে মাত্রাতিরিক্ত ব্যথা

Be the first to comment on "নিমিষে দূর করুন শরীরে মাত্রাতিরিক্ত ব্যথা"