নিউজ ডেস্ক : কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে দু’দল চোরাকারবারীর মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধসহ অন্তত ৫জন আহত হয়েছে। বুধবার বিকেল ৪টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের পাকুড়িয়া শকুনতলা গ্রামে সংর্ষের এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, মাদকের টাকা ভাগাভাগি নিয়ে একই গ্রামের মাদক ব্যবসায়ী আজম ও সুজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে উভয় পক্ষের ১৫-১৬ জন সশস্ত্র চোরাকারবারী ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপ ও একে অপরকে লক্ষ্য করে গুলি বর্ষন করে। মাদক ব্যবসায়ী আজমের নিক্ষিপ্ত গুলিতে অপর মাদক ব্যবসায়ী লাবু (২৮) বাম পায়ে গুলিবিদ্ধ হয়। এছাড়াও সংঘর্ষে আনার ও মিনারসহ ৪জন আহত হলে তারা স্থানীয়ভাবে চিকিৎসা নেয়। গুলিবিদ্ধ মাদক ব্যবসায়ীকে লাবুকে প্রথমে শামীম রেজা নামে স্থানীয় এক গ্রাম্য ডাক্তারের কাছে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সংঘর্ষ ও গুলির খবর পেয়ে স্থানীয় বিজিবি ক্যাম্পের জোয়ানার ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করলেও পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে বলে দৌলতপুর থানার ওসি (তদন্ত) আসাদুজ্জামান চাকলাদার জানিয়েছেন।
দৌলতপুর সীমান্তে দু’দল চোরাকারবারীর মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত-৫

Be the first to comment on "দৌলতপুর সীমান্তে দু’দল চোরাকারবারীর মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত-৫"