শিরোনাম

৩৬তম বিসিএস লিখিত পরীক্ষায় ১৫৬ জনকে অযোগ্য ঘোষণা

নিউজ ডেস্ক : আগামী ১লা সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া ৩৬তম বিসিএসে লিখিত পরীক্ষায় ১৫৬ জনকে অযোগ্য ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এর মধ্যে বিজ্ঞাপনের শর্ত অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে স্নাতক পরীক্ষা শেষ না হওয়ায় ৩ জনকে, বিপিএসসি ফরম-২ তে স্বাক্ষর না থাকায় ৫ জনকে, নির্ধারিত সময়ের পরে বিপিএসসি ফরম-২ জমা দেয়ায় ১২ জনকে এবং বিপিএসসি ফরম-২ জমা না দেয়ায় ১৩৬ জনের প্রার্থিতা বাতিল করা হয়। পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ.ই.ম নেছারউদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজ্ঞাপনের শর্ত পূরণ না করায় ১৫৬ জনকে আগামী ১লা সেপ্টেম্বর থেকে অনুষ্ঠিতব্য ৩৬তম বিসিএসে অংশগ্রহণ করতে পারবেন না। প্রার্থিতা বাতিল হওয়াদের তালিকা পিএসসির ওয়েবসাইট www.bpsc.gov.bd তে পাওয়া যাবে। ৩৬তম বিসিএসের আগামী ১ থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত আবশ্যিক এবং ৫ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত পদ সংশ্লিষ্ট বিষয়ের পরীক্ষা হবে।

basic-bank

Be the first to comment on "৩৬তম বিসিএস লিখিত পরীক্ষায় ১৫৬ জনকে অযোগ্য ঘোষণা"

Leave a comment

Your email address will not be published.


*