শিরোনাম

নতুন আইফোন আসতে পারে ৭ সেপ্টেম্বর

নিউজ ডেস্ক : চলতি মাসের সাত তারিখে নতুন আইফোনের ঘোষণা দিতে পারে অ্যাপল কম্পিউটার্স। এরই মধ্যে তারা সাত তারিখে ক্যালিফোর্নিয়ায় নিজেদের সংবাদ সম্মেলনে ডেকেছে বিভিন্ন সংবাদ সংস্থাকে। নতুন আইফোনের ঘোষণা ছাড়া অন্য কোনো কারণে এ ধরনের সম্মেলনের আয়োজন করার রীতি নেই অ্যাপলের।

অ্যাপলের আমন্ত্রণপত্রে শুধু লেখা আছে, ‘দেখা হবে সাত তারিখে’। সেখানে আইফোন উন্মোচন বা অন্য কোনো কারণের কথা উল্লেখ করা নেই।

নতুন আইফোনের নাম কী হবে, সে বিষয়ে অ্যাপল এখনো কিছু বলেনি। তবে ধারণা করা হচ্ছে, অ্যাপলের নতুন আইফোনের নাম হতে যাচ্ছে, আইফোন সেভেন। এই সম্মেলনে অ্যাপল আইফোনের আরো কিছু মডেল বাজারে ছাড়ার ঘোষণা দিতে পারে।

৫.৫ ইঞ্চির আইফোন সেভেন প্লাসও বাজারে আনতে পারে অ্যাপল। থাকতে পারে ছোট আকৃতিতের আইফোন সেভেন এসই-ও। এই সব কিছুই আপাতত ধারণা। কারণ, অ্যাপল তাদের ঐতিহ্য ধরে রেখে এখন পর্যন্ত নতুন আইফোন সম্পর্কে কোনো তথ্যই দেয়নি।

basic-bank

Be the first to comment on "নতুন আইফোন আসতে পারে ৭ সেপ্টেম্বর"

Leave a comment

Your email address will not be published.


*