নিউজ ডেস্ক : ইরানের সিনিয়র কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ রাশেদি বলেছেন, ‘ইরান আকাশ পথে তাদের নিরাপত্তা জোরদার করেছে। বিমান প্রতিরক্ষা বাহিনী পুরো ইরান বিশেষ করে দক্ষিণাঞ্চলের সমিুদ্রিক আকাশ সীমায় নজরদারি অব্যাহত রেখেছে। ফলে আমাদের তৎপরতা এবং সক্ষমতার কারণে কোন দেশের গোয়েন্দা বিমানই ইরানের আকাশে ঢোকার সাহস পাবে না।’
শুক্রবার তিনি ইরানের একটি গণমাধ্যমকে বলেন, ‘ইরানের রাডার পারস্য উপসাগর এবং ওমান সাগরে বিমান চলাচলের ওপর নিয়মিত নজর রাখছে। এই রাডার এতোটাই শক্তিশালী যে ইরানের আকাশে কেউ ঢুকলে তা দুই মিনিটের কম সময়ের মধ্যে ধরা পরবে। আকাশ সীমা সুরক্ষিত করতে নজরদারি কেন্দ্রের সংখ্যা বাড়িয়ে ৩৭০০ করা হয়েছে।’
তিনি আকাশ পথে বিমান বাহিনীর নানা সাফল্যের কথা তুলে ধরেন। তিনি বলেন, ২০১০ সালে ন্যাটোর বিমানকে ইরানের বন্দর আব্বাসে নামতে বাধ্য করা হয়। পরে সন্ত্রাসীচক্রের হোতা আবদুল মালেক রিগিকে গ্রেপ্তার করা হয়। চলতি বছর জানুয়ারি মাসে ইরানের আকাশসীমা থেকে মার্কিন তিন এফ-১৬ বিমানকে তাড়িয়ে বের করে দেয়া হয়।’
তিনি উল্লেখ করেন, ‘আগস্ট মাসেও আমেরিকার রাডার ফাঁকি দিতে সক্ষম ড্রোন ইরানের আকাশসীমায় চলে আসলে ইরানের সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা বিভাগ হুঁশিয়ার করে। পরে ইরানের আকাশসীমা ত্যাগ করতে বাধ্য হয় মার্কিন ড্রোন।’
রাশেদি আরো বলেন, ‘আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অনেক শক্তিশালি। যো কোন দেশের অপতৎপরতা রুখে দিতে আমরা প্রস্তুত।

Be the first to comment on "ইরানের আকাশে ঢোকার সাহস পাবে না কোন গোয়েন্দা বিমান!"