শিরোনাম

নিহত জঙ্গি মুরাদের মরদেহ ঢামেক হাসপাতালে

নিউজ ডেস্ক : রাজধানীর মিরপুরের রূপনগর আবাসিক এলাকায় ‘জঙ্গিবিরোধী’ অভিযানে নিহত জঙ্গি মুরাদের মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।

শুক্রবার (০২ সেপ্টেম্বর) দিনগত রাত ২টা ২০ মিনিটে একটি সাদা রংয়ের অ্যাম্বুলেন্স (ঢাকা মেট্রো-ছ ৭১-০৯৯৬) যোগে ঘটনাস্থল থেকে তার মরদেহ ঢামেক হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়। ডিএমপি’র কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট এর নেতৃত্ব দেয়।

নিহত জঙ্গি মুরাদের মরদেহ ময়না তদন্তের জন্য ঢামেক হাসপাতালে নিতে ৠাবের ইন্টিলিজেন্স ইউনিটের প্রধান লেফটেন্যান্ট জেনারেল আবুল কালাম আজাদ ঘটনাস্থলে আসেন রাত ১টা ০৫ মিনিটে।

এর আগে রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ওই এলাকার ৩৩ নম্বর রোডের ১৪ নম্বর বাসায় অভিযান চালায় পুলিশ ও ডিএমপি’র কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট। অভিযানে ‘মেজর’ মুরাদ নামে এক জঙ্গি নিহত ও দুই ওসিসহ চারজন আহত হন।

অভিযান শেষে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি মোখলেসুর রহমান বলেন, রূপনগর থানা পুলিশ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালায়। তাদের কাছে সুনির্দিষ্ট তথ্য ছিলো। বাসায় গেলে ওই জঙ্গি পিস্তল ও ছুরি নিয়ে হামলা চালায়। তার মুরাদ, জাহাঙ্গীর ও ওমরসহ একাধিক নাম রয়েছে। তবে তিনি সেনাবাহিনীর কর্মকর্তা ছিলেন কিনা এ বিষয়ে আমরা নিশ্চিত নই, খোঁজখবর চলছে।

ওই বাড়ির মালিক তথ্য দিয়ে সহযোগিতা করেছেন। জুলাই মাসে পরিবারসহ বাসা ভাড়া নেয় মুরাদ। অভিযানের সময় বাসায় তিনি একাই ছিলেন, পরিবার ছিলো না।

এছাড়া ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি ও এসবি প্রধান জাবেদ পাটোয়ারি বলেন, নিহত জঙ্গি নব্য জেএমবি’র প্রশিক্ষক ছিলেন। তবে তার প্রকৃত নাম-পরিচয় এখনও পাওয়া যায়নি।

basic-bank

Be the first to comment on "নিহত জঙ্গি মুরাদের মরদেহ ঢামেক হাসপাতালে"

Leave a comment

Your email address will not be published.


*