নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জের পাইকপাড়ায় হামলার পরদিনই মিরপুরের রূপনগরে মেজর মুরাদকে ধরতে অভিযান চালায় পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিটের সদস্যরা। তবে সেদিন তাকে বাড়িতে যাওয়া যায়নি। সে ঘরে তালা দিয়ে পালিয়ে যায়। কিন্তু আজ শুক্রবার সে আবার ওই বাড়িতে আসলে অভিযান চালানো হয়। পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের উপ-কমিশনার মোহাম্মদ ছানোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
ছানোয়ার হোসেন জানান, পাইকপাড়ার অভিযানের পরদিনই রূপনগরে অভিযান চালানো হয়। কিন্তু মেজর মুরাদ আগেই ঘরে তালা দিয়ে পালিয়ে যায়। পুলিশ বাড়িওয়ালাকে বলে আসে, মুরাদ আবার আসলে তিনি যেন পুলিশকে তা জানান। শুক্রবার মুরাদ ঘরের মালপত্র নিতে আসে। এ সময় বাড়িওয়ালা স্থানীয় পুলিশকে খবর দেন। পরে পুলিশ আসলে মুরাদ তাদের লক্ষ্য করে হামলা চালায়। এতে পুলিশের চার কর্মকর্তা আহত হন। পরে পুলিশের অভিযানে মেজর মুরাদ নিহত হয়।
ছানোয়ার হোসেন আরও জানান, মেজর মুরাদ ছিলেন গুলশান হামলার মাস্টারমাইন্ড জঙ্গি তামিম চৌধুরীর সেকেন্ড ইন কমান্ড।

Be the first to comment on "যেভাবে খোঁজ পাওয়া গেলো মুরাদের"