শিরোনাম

‘২৬/১১-র ভারতে হামলার বিচার করতে হবে পাকিস্তানকে বার্তা আমেরিকার

নিউজ ডেস্ক : সব সন্ত্রাসবাদী সংগঠনের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে। বিশেষ করে যারা প্রতিবেশী দেশের উপর হামলা চালাচ্ছে, তাদের অবিলম্বে শাস্তি দিতে হবে। এই ভাষাতেই পাকিস্তানকে কড়া বার্তা দিল আমেরিকা। পাশাপাশি, স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে পাকিস্তানের এই গাফিলতির জন্য কোনোরকম সহযোগিতা না করার সিদ্ধান্ত নিচ্ছে আমেরিকা। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ডেপুটি স্পিকার মার্ক টোনার জানিয়েছেন, ‘পাকিস্তানকে কোনও সহযোগিতার প্রশ্নে আমরা নেই।’

সম্প্রতি রাষ্ট্রসংঘের মার্কিন দূত জালমায় খালিজাদ বলেন, পাকিস্তানকে সহযোগিতার ব্যাপারে এবার সিদ্ধান্ত নিতেই হবে আমেরিকাকে। সেই প্রসঙ্গ টেনেই এদিন টোনার বলেন, এখনই ইসলামাবাদের উপর মার্কিন নিষেধাজ্ঞা জারি করার কথা ভাবছে না মার্কিন প্রশাসন। তবে অদূর ভবিষ্যতে যে ভাবা হবে না, এমনটাও বলেননি তিনি। ২৬/১১-র দোষীদের বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। টোনার বলেন, ‘ভয়াবহ হামলায় প্রাণ হারিয়েছিল মার্কিন নাগরিকও। আমরা সন্ত্রাস রুখতে সবরকমভাবে উৎসাহ দিয়েছি, কিন্তু কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।’ পাকিস্তানের মাটিতে যত জঙ্গি সংগঠনের বিচরণ আছে তাদের সবার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেন তিনি।

সম্প্রতি ভারত সফরে এসে পাকিস্তানের বিরুদ্ধে সুর চড়ান মার্কিন সেক্রেটারি অফ স্টেট জন কেরি। সেই কথার রেশ টেনে টোনার বলেন, জঙ্গিদের রুখতে সবসময় আলোচনা চলছে পাক প্রশাসনের সঙ্গে। ভবিষ্যতেও সেটা চলবে বলে উল্লেখ করেন তিনি। কিন্তু সব শেষে শান্তিস্থাপনই একমাত্র দাবি আমেরিকার।

basic-bank

Be the first to comment on "‘২৬/১১-র ভারতে হামলার বিচার করতে হবে পাকিস্তানকে বার্তা আমেরিকার"

Leave a comment

Your email address will not be published.


*