শিরোনাম

সিরাজগঞ্জে ট্যাংকলরী ধর্মঘট প্রত্যাহার উত্তরাঞ্চলে তেল সরবরাহ শুরু

নিউজ ডেস্ক : সিরাজগঞ্জের শাহজাদপুরের বাঘাবাড়ি তেল ডিপো থেকে উত্তরাঞ্চলের ১৬ জেলায় অনির্দিষ্টকালের জন্য ডাকা ট্যাংকলরী ধর্মঘট জেলা প্রশাসনের হস্তক্ষেপেরবিকার সকাল ৯টার পর প্রত্যাহার করা হয়েছে। উত্তরাঞ্চলের ১৬ জেলায় জ্বালানী তেল সরবরাহ শুরু হয়েছে। রংপুরে দুই ট্যাংকলরী শ্রমিক নিহতের ঘটনায় আসামী গ্রেফতারের দাবীতে শনিবার সকাল থেকে এ ধর্মঘট ডাকা হয়েছিল।
উত্তরবঙ্গ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন বাঘাবাড়ি ঘাট শাখা ও শাহজাদপুর উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত ২১ শে মার্চ উত্তরবঙ্গ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সদস্য ও ট্যাংকলরী ড্রাইভার কুরাইশ ও হেলপার রমজান আলীকে রংপুরে নৃশংসভাবে খুন করা হয়। এ ঘটনায় রংপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। হত্যার পর প্রায় ১৫ দিনেও মামলায় কোন আসামীকে গ্রেফতার না করার প্রতিবাদে উত্তরবঙ্গ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের বাঘাবাড়ি ঘাট শাখা অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয়।

basic-bank

Be the first to comment on "সিরাজগঞ্জে ট্যাংকলরী ধর্মঘট প্রত্যাহার উত্তরাঞ্চলে তেল সরবরাহ শুরু"

Leave a comment

Your email address will not be published.


*