শিরোনাম

১৪ মে জাপার জাতীয় সম্মেলন

নিজস্ব প্রতিবেদক : আগামী ১৪ মে অনুষ্ঠিত হবে বিরোধী দল জাতীয় পার্টির জাতীয় সম্মেলন। এ দিন শনিবার সকাল ১০টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে সম্মেলনের আয়োজন করা হয়েছে। সম্মেলনে সভাপতিত্ব করবেন সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ, এমপি।

সোমবার বনানীস্থ দলের চেয়ারম্যানের কার্যালয়ে সম্মেলন প্রস্তুতি কমিটির সভা শেষে এ তথ্য নিশ্চিত করা হয়। বৈঠকে পধান অতিথি ছিলেন দলের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার।

এসময় তিনি বলেন, সম্মেলনের মধ্য দিয়ে দলে নতুন করে জাগরণ সৃষ্টি করতে হবে। দলকে এগিয়ে নিতে হলে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। হাওলাদার বলেন, অনেক আগেই কমিটির মেয়াদ শেষ হয়েছে এটা সত্য। নানা প্রতিকূলতার কারণে সম্মেলন শেষ করা যাচ্ছিল না। এসন জায়গা না পাওয়ার কারণে আরো কিছুদিন বিলম্ব হয়েছে বলে জানান তিনি। পার্টির সর্বস্তরের নেতাকর্মীদের সম্মেলনে উপস্থিত থাকার জন্য পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার অনুরোধ জানিয়েছেন।

basic-bank

Be the first to comment on "১৪ মে জাপার জাতীয় সম্মেলন"

Leave a comment

Your email address will not be published.


*