শিরোনাম

প্রসাধনী ছাড়া স্ত্রীকে দেখে ডিভোর্স!‌

নিউজ ডেস্ক : বর্তমানে প্রসাধনী এমন একটা বিষয় হয়ে দাঁড়িয়ে যে আপনি দেখতে কেমন তা বোঝার উপায় নেই। কিন্তু তার পরিণতিটাও যে ভালো হয় না সেটা দেখা গেল সংযুক্ত আরব আমিরাতের শারজায়। কিছুদিন আগেই বিয়ে করেছিলেন দেশটির ৩৪ বছর বয়সি এক ব্যক্তি। বিয়ের পরে ঘুরতে গিয়েছিলেন শারজায়। সাঁতার কাটতে শারজার আল মাজমা বিচে যান। আর তখনই ঘটে বিপত্তি।

পানিতে নারীর সমস্ত প্রসাধী ধু্য়ে যায়। আর বিনা প্রসাধনীতে স্ত্রীকে দেখেই চমকে ওঠেন ওই ব্যক্তি। এরপরেই বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নেন তিনি। তার অভিযোগ, ওই নারী আসলে সুন্দর দেখতে ছিলেন না। বিয়ের আগে মেক আপ, নকল চোখের পাতা লাগিয়ে এবং কসমেটিক সার্জারি করে তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। তাই তার সঙ্গে কোন সম্পর্ক রাখতে চান না ওই ব্যক্তি।

 

basic-bank

Be the first to comment on "প্রসাধনী ছাড়া স্ত্রীকে দেখে ডিভোর্স!‌"

Leave a comment

Your email address will not be published.


*