শিরোনাম

ইকুয়েডরে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৪১৩

বিশ্ব ডেস্ক: ইকুয়েডরে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪শ ১৩। নিহতের সংখ্যা নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। খবর বিবিসির।

শনিবার দেশটিতে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের পরপরই উদ্ধারকাজ শুরু হয়। এখনও পর্যন্ত উদ্ধার কাজ চলছে। ইতোমধ্যেই ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করেছেন প্রেসিডেন্ট রাফায়েল কোরিয়া।

এক বিবৃতিতে প্রেসিডেন্ট বলেন, গত সাত দশকের মধ্যে দেশটিতে এটাই সবচেয়ে ভয়াবহ ঘটনা। ভূমিকম্পে প্রায় আড়াই হাজার মানুষ আহত হয়েছে।

সোমবার রাতে ছয়জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে তিন বছর এবং নয় মাস বয়সী দুই মেয়ে শিশুও ছিল। তাদের উপকূলীয় শহর মান্তার কাছের একটি হোটেলের ধ্বংসাবশেষের নিচ থেকে উদ্ধার করা হয়।

ভূমিকম্পে দেশটির পোর্তোভিয়েজো এবং পেডেরনালস শহর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

basic-bank

Be the first to comment on "ইকুয়েডরে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৪১৩"

Leave a comment

Your email address will not be published.


*