শিরোনাম

এবার ওবামার ব্যক্তিগত ইমেইল ফাঁস করল উইকিলিকস

 

নিউজ ডেস্ক : ইমেইল বিতর্কে এবার জড়িয়ে পরলেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। প্রেসিডেন্ট হওয়ার আগে একটি ব্যক্তিগত ইমেইল অ্যাকাউন্ট ব্যবহার করতেন তিনি। যারমাধ্যমে ২০০৮ সালে নির্বাচনে মনোনয়ন পাওয়ার বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্যের আদান–প্রদান করেছিলেন ওবামা। সেই ব্যক্তিগত কথোপকথনের কিছু অংশ  নিজেদের ওয়েবসাইটে আপলোড করছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা উইকিলিকস।

মোট ৭টি চিঠি প্রকাশ্যে এনেছে তারা। যার মধ্যে একটি ২০০৮ সালের ৪ নভেম্বরের। অর্থাৎ প্রেসিডেন্ট নির্বাচনের দিন। ওবামাকে চিঠিটি পাঠিয়েছিলেন তার নির্বাচনী প্রচারের দায়িত্বে থাকা জন পডেস্টা। তাতে ১৫ নভেম্বর জি–২০ সম্মলন ওবামাকে হাজির থাকতে নিষেধ করেছেন তিনি। কারণ ওই রাতেই নাকি ওবামাকে আমন্ত্রণ জানাবার কথা ছিল তৎকালীন বিদায় প্রেসিডেন্ট জর্জ বুশের। তার কথা মেনেই জি–২০ সম্মেলনে যোগ দেননি ওবামা।

ইমেইলগুলি সামনে আসায় ফের নতুন করে বিতর্ক শুরু হয়েছে। এর আগে ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিন্টনের বেশ কিছু ই–মেলও সামনে আনে উইকিলিকস। ওবামার মতো হিলারির নির্বাচনী প্রচারের দায়িত্বেও রয়েছেন জন পডেস্টা। তাঁর অ্যাকাউন্ট থেকে প্রায় ২৩,০০০ চিঠি চুরি গিয়েছে বলে খবর পাওয়া যায়।

এই দুইটি ঘটনাতেই রাশিয়ার হাত রয়েছে বলে সন্দেহ মার্কিন গোয়েন্দাদের। তবে ইমেইল বিতর্কে বিদায়ী প্রেসিডেন্ট ওবামার নাম সামনে আসায় এখনও কোনও প্রতিক্রিয়া জানায়নি হোয়াইট হাউস। এই সংক্রান্ত আরও তথ্য সামনে নিয়ে আসা হবে বলে টুইটারে ঘোষণা করেছে উইকিলিকস।

 

basic-bank

Be the first to comment on "এবার ওবামার ব্যক্তিগত ইমেইল ফাঁস করল উইকিলিকস"

Leave a comment

Your email address will not be published.


*