শিরোনাম

রাজ-শুভশ্রীর প্রেম, মিমি বললেন…

নিউজ ডেস্ক : রাজ চক্রবর্তী নাকি কখনও থেমে থাকেন না, প্রেমে থাকেন। টলি ইন্ডাস্ট্রিতে নাম প্রকাশে অনিচ্ছুক বহু কলাকুশলীই বলে থাকেন এ কথা। মিমি চক্রবর্তীর সঙ্গে সম্পর্ক ভেঙেছে সদ্য। আবার সদ্যই নাকি প্রেমে পড়েছেন রাজ। এ বার নাকি সঙ্গী আরও এক টলি নায়িকা। শুভশ্রী।

সত্যি নাকি? জানতে ফোন করা গেল মিমিকে। ভাইরাল ফিভারে কাবু বাড়িবন্দি নায়িকা পাল্টা প্রশ্ন করলেন, ‘‘রাজ-শুভশ্রীর খবরটা আজ বেরিয়েছে?’’ তার মানে তো খবরটা পাকা। আপনি জানতেন নাকি? ফোনের ওপারে আলতো হেসে বললেন, ‘‘আমার কিছু বলাটা বোধহয় ঠিক নয়।’’

সেকি! আপনিই তো বলতে পারবেন। আপনার সঙ্গে রিলেশনশিপের সময় কি কিছু বুঝতে পেরেছিলেন? ‘‘আমি এই প্রশ্নটারও উত্তর দেব না। তবে প্রত্যেকের নিজস্ব জীবন রয়েছে। রাজ আর শুভশ্রীকে অল দ্য বেস্ট। ওদের অনেক শুভেচ্ছা জানালাম।’’

সম্প্রতি রাজের পরিচালনায় ‘অভিমান’-এ কাজ করেছেন শুভশ্রী। সেটে নায়িকাকে আলাদা করে প্যাম্পার করাটা নাকি অনেকেরই চোখে লেগেছে। পুজোতে একসঙ্গে বিদেশে বেড়াতেও গিয়েছিলেন তাঁরা। সব ঠিক থাকলে আগামী বছরের প্রথম দিকেই নাকি বিয়েও সেরে ফেলবেন এই নয়া জুটি!

সূত্র : আনন্দবাজার পত্রিকা

basic-bank

Be the first to comment on "রাজ-শুভশ্রীর প্রেম, মিমি বললেন…"

Leave a comment

Your email address will not be published.


*