নিউজ ডেস্ক : পুরান ঢাকার ইসলামপুরে ঝব্বু খানম মসজিদের মুয়াজ্জিন মাওলানা হাজি মো. বেলাল হোসেন (৪৯) হত্যা মামলায় গ্রেফতারকৃত আসামিদের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আসামিদেরকে বুধবার ঢাকা সিএমএম আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা কোতয়ালি থানার পরিদর্শক (তদন্ত) পারভেজ আহম্মেদ।
শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ সাজ্জাদুর রহমান প্রত্যেকে তিন দিন করে রিমান্ড নেওয়ার অনুমতি দেন। আসামিরা হলেন-হাবিবুর রহমান, মোশাররফ হোসেন ও তোফাজ্জল হোসেন। এর আগে মঙ্গলবার হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করে পুলিশ।
গত ৩ এপ্রিল হাজি মো. বেলাল হোসেনকে (৪৯) ছুরিকাঘাত ও কুপিয়ে খুন করে দুর্বৃত্তরা। এ ঘটনায় তার ছেলে ইয়াছিন পরদিন রাজধানীর কোতয়ালি থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
মুয়াজ্জিন হত্যা : আসামিদের রিমান্ড মঞ্জুর

Be the first to comment on "মুয়াজ্জিন হত্যা : আসামিদের রিমান্ড মঞ্জুর"