শিরোনাম

হাসপাতালে টয়লেটে গোপন ভিডিও ধারন ॥ আটক ১

নিউজ ডেস্ক : রাজধানী ধানমন্ডির পপুলার হাসপাতালের টয়লেটে এক নারী রোগীর গোপনে ভিডিও ধারণ করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে হাসপাতালের এক স্টাফকে আটক করেছে পুলিশ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, শনিবার সকালে এক নারী রোগী টয়লেটে যান। এমন সময় একটি লোক সেখানে গোপনে ভিডিও ধারণের চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে তিনি চিৎকার শুরু করেন। পরে অন্য রোগীর দশনার্থীরা এসে লোকটিকে আটক করে। খবর পেয়ে পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়। ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, অভিযুক্ত পপুলার হাসপাতালের স্টাফ। তাকে থানায় নিয়ে আসা হয়েছে। ভিকটিমও থানায় এসেছেন। এখন ভিকটিম থানায় লিখিত অভিযোগ করলেই আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

basic-bank

Be the first to comment on "হাসপাতালে টয়লেটে গোপন ভিডিও ধারন ॥ আটক ১"

Leave a comment

Your email address will not be published.


*