নিউজ ডেস্ক : রাজধানীর গাবতলী থেকে এক ভারতীয় অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। তাঁর কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে ডিএমপির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো মোবাইল ফোনের খুদে বার্তায় এই তথ্য জানানো হয়।
খুদে বার্তায় বলা হয়, গতকাল সোমবার রাতে গাবতলী এলাকা থেকে খাইরুল নামের ওই ভারতীয় অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করে ডিবি। তাঁর কাছ থেকে ১০টি আগ্নেয়াস্ত্র, ৩৫টি গুলি ও ১২টি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপকমিশনার (ডিসি-মিডিয়া) মাসুদুর রহমান জানান, দুপুর সাড়ে ১২টায় সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

Be the first to comment on "গাবতলী থেকে ভারতীয় অস্ত্র ব্যবসায়ী আটক"