শিরোনাম

নড়াইলে জাতীয় যুব দিবস পালিত

নড়াইলে জাতীয় যুব দিবস পালিত

নিউজ ডেস্ক : নড়াইলে জাতীয় যুব দিবসের শ্লোগান, আত্মকর্মী যুব শক্তি, টেকসই উন্নয়নের মূলভিত্তি ” এই শ্লোগানকে সামনে রেখে নড়াইলে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১নভেম্বর) দিবসটি পালন উপলক্ষে যুব র‌্যালী, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপন কর্মসূচি, প্রীতি ভলিবল প্রতিযোগীতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যুব র‌্যালীটি নড়াইল পুরাতন বাস টার্মিনাল থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সদর হাসপাতাল চত্বরে এসে শেষ হয় । পরে ওই স্থানে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে যুব ভবনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক এ, এম, সাইফুল আনাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সিদ্দিকুর রহমান। যুব দিবস কর্মসূচির অনুষ্ঠানে বিভিন্ন শ্রেনীপেশার লোকজন উপস্থিত ছিলেন। জেলার লোহাগড়া উপজেলাসহ সকল উপজেলায় দিবসটি অনুরুপভাবে পালিত হয়।

basic-bank

Be the first to comment on "নড়াইলে জাতীয় যুব দিবস পালিত"

Leave a comment

Your email address will not be published.


*