শিরোনাম

লোহাগড়ায় গাজাসহ মাদক পাচারকারী আটক

লোহাগড়ায় গাজাসহ মাদক পাচারকারী আটক

নিউজ ডেস্ক : নড়াইলের লোহাগড়ায় এক মাদক পাচারকারীকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১নভেম্বর) সকাল ৯টায় লোহাগড়া থানাধীন লাহুড়িয়া ফাড়ি ইনচার্জ এস আই নূরমোহাম্মাদের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের লাহুড়িয়া পশ্চিমপাড়ার মৃত কুদ্দুস মোল্লার ছেলে মাদক পাচার ও সেবনকারী ডালিম মোল্লা (২৫) কে ৫’শ গ্রাম জট গাজাসহ তার নিজ বাড়ি থেকে হাতেনাতে আটক করে। এ ঘটনায় লোহাগড়া থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করে ওই দিনই সকালে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মো: জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

basic-bank

Be the first to comment on "লোহাগড়ায় গাজাসহ মাদক পাচারকারী আটক"

Leave a comment

Your email address will not be published.


*