শিরোনাম

৩৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ

নিউজ ডেস্ক : ৩৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। দুই লাখ ৪৩ হাজার ৪৭৬ জন চাকরিপ্রার্থী মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৮ হাজার ৫২৩ জন।

মঙ্গলবার বিকালে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছারউদ্দিন ফল প্রকাশের এ তথ্য জানান।

ফলাফল টেলিটক মোবাইল থেকে PSC লিখে স্পেস দিয়ে ৩৭ লিখে স্পেস দিয়ে রেজিস্ট্রেশন নম্বর লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়ে ফল জানা যাবে। লিখিত পরীক্ষার তারিখ পরে ঘোষণা করা হবে। এছাড়া পিএসসির ওয়েব সাইট থেকেও ফল সংগ্রহ করা যাবে।

প্রসঙ্গত, প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা হিসেবে এক হাজার ২২৬ জনকে নিয়োগ দিতে গত ২৯ ফেব্রুয়ারি ৩৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।

basic-bank

Be the first to comment on "৩৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ"

Leave a comment

Your email address will not be published.


*