নিউজ ডেস্ক : নিউইয়র্কের ব্রুকলিন এলাকায় মঙ্গলবার স্থানীয় সময় রাত সাড়ে ৮টার দিকে একটি পরিত্যক্ত বাসভবনে লাগা আগুন দ্রুত পাশের দুই ভবনে ছড়িয়ে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। তবে আগুন লাগার কারণ বা ভবনগুলোর ভেতরে কেউ আটকা পড়েছে কিনা তা নিয়ে নিশ্চিত হতে পারেনি ফায়ার সার্ভিস বিভাগ।
জানা যায়, পরিত্যক্ত বাড়িটিতে আগুন লাগার পর তা দ্রুত পার্শ্ববর্তী ভবন দুটিতে ছড়িয়ে পড়ে। এ সময় ভবন দুটির বাসিন্দারা বের হয়ে আসলেও একজন ভেতরে আটকা পড়ে মারা যায়। ফায়ার সার্ভিস বিভাগকে খবর দিতে দেরি হয়ে গিয়েছিল।
স্থানীয়দের বরাত দিয়ে সংবাদমাধ্যম জানায়, যে ভবন থেকে অাগুনের সূত্রপাত, সেখানে কেউ থাকতেন না। আর এ কারণে আগুন লাগার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে খবর দেয়া সম্ভব হয়নি। পরিত্যাক্ত ভবন থেকে পাশের ভবন দুটির ছাদ থেকে আগুন ছড়িয়ে পড়ায় প্রাথমিকভাবে বিষয়টির ভয়াবহতা সম্পর্কে ধারণা করা যায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

Be the first to comment on "নিউইয়র্কে ভবনে আগুন, নিহত ১"