শিরোনাম

পাল্টা আক্রমণ বিএসএফের, ১৪ পাক-ঘাঁটি ধ্বংস

নিউজ ডেস্ক : পাকিস্তান যেমন লাগাতার যুদ্ধবিরতি লঙ্ঘন করে চলেছে, ঠিক তার যোগ্য জবাব দিয়ে চলেছে ভারতীয় সেনাবাহিনী।

গতকাল যেমন পাক হামলায় প্রাণ হারাণ ৮ বেসামরিক নাগরিক। তার বদলা নিতে পাল্টা আক্রমণ করেন ভারতীয় সেনারা। বিএসএফের বরাত দিযে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, প্রত্যুত্তরে মোট ১৪টি পাক ঘাঁটি ধ্বংস করা হয়েছে।

সরকারিভাবে যুদ্ধ ঘোষণা না হলেও যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে সীমান্তে। পাকিস্তানের ক্রমাগত যুদ্ধবিরতি লঙ্ঘনের ফলে যেমন প্রাণ হারাচ্ছেন সেনা সদস্যরা, তেমন মৃত্যু হচ্ছে সাধারণ মানুষেরও। বেছে বেছে সাধারণ মানুষকে টার্গেট করেই হামলা চালাচ্ছে পাকিস্তানি জঙ্গি ও সেনাবাহিনী।

মঙ্গলবার ভারতীয় সেনার পক্ষ থেকে প্রকাশিত থার্মাল ইমেজে পাকিস্তানি জঙ্গিদের অনুপ্রবেশ আরও একবার স্পষ্ট হয়েছে। ভারতের জঙ্গি ঢোকাতেই সক্রিয় হয়েছে পাকিস্তানি সেনাবাহিনী। আর তাই সাধারণ নাগরিককে টার্গেট করে চলছে গুলিবর্ষণ।

মঙ্গলবার রামগড় এলাকায় এরকম গুলিবর্ষণে ৮ ভারতীয়র মৃত্যু হয়েছে। বহু গবাদিপশুও মারা গেছে। পরে পাকিস্তানি বাহিনীর হামলার জবাব দেয় ভারতীয় সেনারা। বিএসএফের পক্ষ থেকে জানানো হচ্ছে, এদিন অন্তত ১৪টি পাকিস্তানি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে সেনারা। এ ঘটনায় ২ পাকিস্তানি সেনা নিহত হয়েছেন বলেও দাবি করছে ভারতীয় মিডিয়া।

এদিকে, ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের পর থেকে এই নিয়ে ৬০ বারেরও বেশি যুদ্ধবিরতি লঙ্ঘন করল পাকিস্তান। ক্রমাগত গুলিবর্ষণে দুই পক্ষেরই ক্ষয়ক্ষতি অব্যাহত। এই যুদ্ধের আবহে সীমান্ত সংলগ্ন জম্মু-কাশ্মীরের স্কুলগুলো বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার।

 

basic-bank

Be the first to comment on "পাল্টা আক্রমণ বিএসএফের, ১৪ পাক-ঘাঁটি ধ্বংস"

Leave a comment

Your email address will not be published.


*