শিরোনাম

পরিচয় গোপন করে নাচের প্রতিযোগিতায় পুতিন কন্যা

 

নিউজ ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মেয়ে ক্যাটরিনা তিখোনোভা। তাকে কয়েক ফুট ওপরে বাতাসে ছুড়ে মারার সাহস কারও হওয়ার কথা নয়। তবে যদি কোন গ্রিজলি ভালুকের সঙ্গে লড়াই বাঁধে তাহলে এমনটা হতে পারে। কিংবা নির্বোধের পক্ষেই এমনটি করা সম্ভব। অবশ্য দিমিত্রি অ্যালেকসিভ যখন কাজটি করলেন, তখন তার মনে কোনো ভয় কাজ করেনি। কারণ পুতিনের কন্যা তার নাচের সঙ্গিনী হয়েছেন। খবর গার্ডিয়ান এর।

অ্যাক্রোব্যাটিক রক এন রোল নামের এক টুর্নামেন্টে যোগ দেন পুতিন তনয়া। এটি ছেলেমেয়ের জোড়া নৃত্য যেভাবে দারুণ প্রাণশক্তি আর দৃষ্টিনন্দন অ্যাক্রোব্যাটিক মুভমেন্ট প্রদর্শন করা হয়। সম্প্রতি রাশিয়ার টিভি রেইন তিখোনোভা এবং অ্যালেকসিভের দ্বৈত নৃত্যের দুটো ভিডিও ক্লিপ প্রকাশ করে।

তিখোনোভা ছিল ক্যাটরিনার নানির ডাকনাম। গত বছর সাংবাদিকরা রাশিয়ার প্রেসিডেন্টের শাশুড়ির নামটি প্রকাশ করেন। এ তথ্যটি  প্রকাশের পর ক্যাটরিনাকে চিনতে পারছে মানুষ। অবশ্য পরিচয় গোপন করেই নাচের এই প্রতিযোগিতায় নাম লেখান ক্যাটরিনা। নামটাকে ছদ্মবেশী করতে নিজের নামের সাথে নানির নাম জুড়ে দেন।

ভ্লাদিমির পুতিনকে প্রশ্ন করা হয়েছিল, এটা তারই মেয়ে কিনা? কিন্তু পারিবারিক তথ্য ব্যক্তিগত গোপনীয় অংশ বলেই জবাব দিয়েছেন রাশিয়ার এই প্রেসিডেন্ট।

 

basic-bank

Be the first to comment on "পরিচয় গোপন করে নাচের প্রতিযোগিতায় পুতিন কন্যা"

Leave a comment

Your email address will not be published.


*