শিরোনাম

সড়ক দুর্ঘটনায় জেএসসি পরীক্ষার্থী নিহত

 

নিউজ ডেস্ক : জেলার করিমগঞ্জে সড়ক দুর্ঘটনায় রানা মিয়া (১৪) নামে এক জেএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। সে উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের রৌহা গ্রামের আফতাব উদ্দিনের ছেলে ও স্থানীয় নিয়ামতপুর উচ্চ বিদ্যালয়ের জেএসসি শিক্ষার্থী ছিল। আজ বুধবার সকালে করিমগঞ্জ-চামটা নৌ-বন্দর সড়কের নিয়ামতপুর রৌহা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জেএসসি পরীক্ষার্থী রানা মিয়া সকালে পরীক্ষায় অংশ নিতে একটি ট্রাক্টরযোগে বাড়ি থেকে করিমগঞ্জ কলেজ কেন্দ্রে যাচ্ছিল। পথিমধ্যে রৌহা এলাকায় ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে যায়। এতে স্কুলছাত্র রানা গুরুতর আহত হলে প্রথমে করিমগঞ্জ হাসপাতালে ও পরে আশঙ্কাজনক অবস্থায় ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির রাব্বানী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

basic-bank

Be the first to comment on "সড়ক দুর্ঘটনায় জেএসসি পরীক্ষার্থী নিহত"

Leave a comment

Your email address will not be published.


*