শিরোনাম

প্রাণ ফিরে পাচ্ছে সিটিসেল

নিউজ ডেস্ক : বেসরকারি মুঠোফোন অপারেটর সিটিসেলের তরঙ্গ বরাদ্দ অবিলম্বে চালু করতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ এই আদেশ দেন।
আর আগামী ১৯ নভেম্বরের মধ্যে সিটিসেলকে ১০০ কোটি টাকা জমা দিতে বলা হয়েছে। এতে তারা ব্যর্থ হলে তাদের তরঙ্গ বরাদ্দ বিচ্ছিন্ন করা যাবে।
বকেয়া পরিশোধ করতে না পারায় গত ২০ অক্টোবর সিটিসেলের তরঙ্গ বরাদ্দ বাতিল ও কার্যক্রম বন্ধ করে দেয় বিটিআরসি। তরঙ্গ বরাদ্দ বাতিলের ওই সিদ্ধান্ত স্থগিত বা পুনরায় তরঙ্গ বরাদ্দের নির্দেশনা চেয়ে গত ২৪ অক্টোবর আবেদন করে সিটিসেল।

basic-bank

Be the first to comment on "প্রাণ ফিরে পাচ্ছে সিটিসেল"

Leave a comment

Your email address will not be published.


*